যুব সমাজকে মসজিদমুখী করা, দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া এবং এলাকায় ইসলামী পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে চাঁপুরের কচুয়া কড়ইয়া উত্তরপাড়া আল-হিকমাহ সোশ্যাল কমপ্লেক্সের পক্ষ থেকে এলাকার যুবকদের নিয়ে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, প্রত্যেকটি বাড়িতে ৪ থেকে ৫ জন করে দায়িত্বশীলদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এসব দায়িত্বশীলদের কাজ হবে ফজরের সময়ে যে সকল যুবক এখনো মসজিদমুখী নয়, তাদেরকে ভালোবাসা দিয়ে, সুন্দর আচরণ দিয়ে মসজিদে আসার জন্য দাওয়াত দেওয়া।
দ্বীনের দাওয়াত দেওয়াই ছিল মূলত আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য।
আয়োজনে সুন্নতি তরিকা অনুযায়ী বড়-ছোট, ধনী-গরিব, কোটিপতি-সাধারণ সকল যুবকদের একত্রিত করে একসাথে বসে ভুট্মুড়ির আয়োজন করা হয়। দোয়া শেষে প্লাস্টিকের পলিথিন বিছিয়ে সবাই একত্রিত হয়ে সুন্নত মোতাবেক একসাথে খাবার গ্রহণ করেন। এ দৃশ্য উপস্থিত সকলের মন ছুঁয়ে যায়।
এ সময় উপস্থিত ছিলেন কড়ইয়া ৩নং ও ৪নং ওয়ার্ডের মাদকবিরোধী কমিটির সকল সদস্যবৃন্দ, এলাকার অনেক যুবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, "যুবকরা যদি ফজরের নামাজে মসজিদমুখী হয়, তাহলে পুরো সমাজ বদলে যাবে। মাদক, অন্যায় ও অশ্লীলতা থেকে যুব সমাজকে বাঁচাতে মসজিদের বিকল্প নেই।"
উপস্থিত যুবকরা প্রত্যেকে নিজ নিজ বাড়ি ও মহল্লায় দাওয়াতি কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

মতামত