সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা চলছে। মরহুম মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর মামলার সাক্ষী হিসেবে পরিচিত কথিত এক মুক্তিযোদ্ধার ইন্তেকালে তার জানাজা ও দাফনে কেউ অংশ নেয়নি বলে দাবি করা হচ্ছে।
ফেসবুকে ছড়িয়ে পড়া ছবি ও পোস্ট অনুযায়ী, মৃত্যুর পর তার লাশ দীর্ঘ সময় পড়ে থাকলেও আত্মীয়-স্বজন বা এলাকাবাসী কেউ এগিয়ে আসেনি।
সবচেয়ে হৃদয়বিদারক তথ্য হলো, শেষ পর্যন্ত কেউ না আসায় তার 'বৃদ্ধা মা, স্ত্রী ও পরিবারের নারী সদস্যরাই নিজ হাতে কবর খুঁড়তে বাধ্য হন।
এ ঘটনার পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বলছেন, লোকটি জীবদ্দশায় যেমনই হোক, মৃত্যুর পর তার বিচারের ভার আল্লাহর হাতে। একজন মানুষের জানাজা ও দাফনে কেউ না আসা এবং মা-স্ত্রীর কবর খোঁড়া অত্যন্ত অমানবিক।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

মতামত