ত্রিশাল উপজেলা আমির হিসেবে সফল দায়িত্ব হিসেবে আছেন ১৭ মিনিট আগে

"মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম বাঁচাই জীবন"—এই স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গার জীবননগরে অনুষ্ঠিত হলো এক বিশাল ও বর্ণাঢ্য মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি। ২৩ মিনিট আগে

পিঠার বাহারি আয়োজন, উদ্যোক্তাদের স্বপ্নের মেলা—ঝিনাইদহে সিও এনজিওর আয়োজনে জমজমাট তিন দিনের উৎসব ৩৭ মিনিট আগে

মৎস্য অধিদপ্তর আমাদের দিয়েছে বেকারত্বের জীবন। করুণা নায় আমরা আমাদের ন্যায্য অধিকার চাই। ৩৯ মিনিট আগে

যে জায়গায় সাংবাদিক নির্যাতিত হবে, সে জায়গায় বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি থাকবে। ৫৭ মিনিট আগে
জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

পিঠার বাহারি আয়োজন, উদ্যোক্তাদের স্বপ্নের মেলা—ঝিনাইদহে সিও এনজিওর আয়োজনে জমজমাট তিন দিনের উৎসব

পিঠার বাহারি আয়োজন, উদ্যোক্তাদের স্বপ্নের মেলা—ঝিনাইদহে সিও এনজিওর আয়োজনে জমজমাট তিন দিনের উৎসব

পিঠার বাহারি আয়োজন, উদ্যোক্তাদের স্বপ্নের মেলা—ঝিনাইদহে সিও এনজিওর আয়োজনে জমজমাট তিন দিনের উৎসব
পিঠার বাহারি আয়োজন, উদ্যোক্তাদের স্বপ্নের মেলা—ঝিনাইদহে সিও এনজিওর আয়োজনে জমজমাট তিন দিনের উৎসব

পিঠার বাহারি আয়োজন, উদ্যোক্তাদের স্বপ্নের মেলা—ঝিনাইদহে সিও এনজিওর আয়োজনে জমজমাট তিন দিনের উৎসব!

সুলতান আল এনাম ঝিনাইদহ প্রতিনিধি

 গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ পিঠা। সেই চিরচেনা পিঠার স্বাদ, ঐতিহ্য এবং স্থানীয় উদ্যোক্তাদের সৃজনশীল পণ্যকে ঘিরে ঝিনাইদহে শুরু হয়েছে তিন দিনব্যাপী পিঠা ও উদ্যোক্তা মেলা।

‘মাদকমুক্ত সমাজ চাই, উদ্যোক্তা হয়ে এগিয়ে যাই’—এই স্লোগানে বৃহস্পতিবার বিকেলে শহরের চাকলাপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিও’র কার্যালয় চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সী কামাল আজাদ  পান্নু, ঝিনাইদহ জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন, আনোয়ারুল ইসলাম বাদশা , সাংস্কৃতিক সংগঠক নাজিম উদ্দিন জুলিয়াস, ফায়ার সার্ভিস,প্রশাসনের কর্মকর্তা ও সদস্য সহ  অন্যান্য অতিথিরা।

সিও’র আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় ঝিনাইদহের বিভিন্ন এলাকার ৩০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন। 

তাদের স্টলে শোভা পাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নানা স্বাদের পিঠা-পুলি এবং উদ্যোক্তাদের হাতে তৈরি বিভিন্ন ধরনের দেশীয় পণ্য। এসব স্টলে দর্শনার্থীরা একদিকে যেমন উপভোগ করছেন শীতের আমেজে বাঙালির চিরায়ত পিঠার স্বাদ, অন্যদিকে পরিচিত হচ্ছেন স্থানীয় উদ্যোক্তাদের সৃজনশীল কাজের সঙ্গে।

শুধু পিঠা উৎসব নয় পাশাপাশি রয়েছে ছোট্ট শিশুদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতা। গ্রামীণ চিত্রের মত ছবি আঁকিয়ে প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মাঝে গ্রামীণ ঐতিহ্য তুলে ধরা হয়। 

আয়োজকরা জানান, স্থানীয় উদ্যোক্তাদের তৈরি পণ্যের প্রচার ও প্রসার, নতুন উদ্যোক্তা তৈরিতে উৎসাহ দেওয়া এবং বাঙালির হারিয়ে যেতে বসা পিঠার ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ মেলার আয়োজন করা হয়েছে।

তিন দিনব্যাপী এ মেলা স্থানীয় উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের পাশাপাশি গ্রামবাংলার ঐতিহ্য ও দেশীয় সংস্কৃতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


পিঠার বাহারি আয়োজন, উদ্যোক্তাদের স্বপ্নের মেলা—ঝিনাইদহে সিও এনজিওর আয়োজনে জমজমাট তিন দিনের উৎসব

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image
পিঠার বাহারি আয়োজন, উদ্যোক্তাদের স্বপ্নের মেলা—ঝিনাইদহে সিও এনজিওর আয়োজনে জমজমাট তিন দিনের উৎসব!সুলতান আল এনাম ঝিনাইদহ প্রতিনিধি গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ পিঠা। সেই চিরচেনা পিঠার স্বাদ, ঐতিহ্য এবং স্থানীয় উদ্যোক্তাদের সৃজনশীল পণ্যকে ঘিরে ঝিনাইদহে শুরু হয়েছে তিন দিনব্যাপী পিঠা ও উদ্যোক্তা মেলা।‘মাদকমুক্ত সমাজ চাই, উদ্যোক্তা হয়ে এগিয়ে যাই’—এই স্লোগানে বৃহস্পতিবার বিকেলে শহরের চাকলাপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিও’র কার্যালয় চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদউদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সী কামাল আজাদ  পান্নু, ঝিনাইদহ জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন, আনোয়ারুল ইসলাম বাদশা , সাংস্কৃতিক সংগঠক নাজিম উদ্দিন জুলিয়াস, ফায়ার সার্ভিস,প্রশাসনের কর্মকর্তা ও সদস্য সহ  অন্যান্য অতিথিরা।সিও’র আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় ঝিনাইদহের বিভিন্ন এলাকার ৩০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন। তাদের স্টলে শোভা পাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নানা স্বাদের পিঠা-পুলি এবং উদ্যোক্তাদের হাতে তৈরি বিভিন্ন ধরনের দেশীয় পণ্য। এসব স্টলে দর্শনার্থীরা একদিকে যেমন উপভোগ করছেন শীতের আমেজে বাঙালির চিরায়ত পিঠার স্বাদ, অন্যদিকে পরিচিত হচ্ছেন স্থানীয় উদ্যোক্তাদের সৃজনশীল কাজের সঙ্গে।শুধু পিঠা উৎসব নয় পাশাপাশি রয়েছে ছোট্ট শিশুদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতা। গ্রামীণ চিত্রের মত ছবি আঁকিয়ে প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মাঝে গ্রামীণ ঐতিহ্য তুলে ধরা হয়। আয়োজকরা জানান, স্থানীয় উদ্যোক্তাদের তৈরি পণ্যের প্রচার ও প্রসার, নতুন উদ্যোক্তা তৈরিতে উৎসাহ দেওয়া এবং বাঙালির হারিয়ে যেতে বসা পিঠার ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ মেলার আয়োজন করা হয়েছে।তিন দিনব্যাপী এ মেলা স্থানীয় উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের পাশাপাশি গ্রামবাংলার ঐতিহ্য ও দেশীয় সংস্কৃতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
পিঠার বাহারি আয়োজন, উদ্যোক্তাদের স্বপ্নের মেলা—ঝিনাইদহে সিও এনজিওর আয়োজনে জমজমাট তিন দিনের উৎসব
0:00 0:00
1.0x