জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

অফিসকে মিনি লাইব্রেরি হিসেবে গড়ে তোলার ঘোষণা বই উপহার দিলেন ইউনিয়ন সভাপতি

লৌহজংয়ে জামায়াতে ইসলামীর হলদিয়া ইউনিয়ন ইউনিট অফিস উদ্বোধন

 লৌহজংয়ে জামায়াতে ইসলামীর হলদিয়া ইউনিয়ন ইউনিট অফিস উদ্বোধন

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী হলদিয়া ইউনিয়নের ইউনিট অফিস উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (১৩ নভেম্বর) বাদ আসর উপজেলার হলদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ অফিসের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী পদ্মা সেতু উত্তর থানার প্রচারবিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ বাবুল ঢালী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী হলদিয়া ইউনিয়ন সভাপতি নূর মোস্তফা।এ সময় উপস্থিত ছিলেন হলদিয়া ইউনিয়ন সেক্রেটারি ও উত্তর হলদিয়া ইউনিট সভাপতি আবু বকর সিদ্দিক।এছাড়াও গোয়ালিমান্দ্রা ইউনিট সভাপতি আকিজুল ইসলাম,আবু সাঈদসহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নূর মোস্তফা বলেন, আজকের এই অফিস উদ্বোধন শুধু বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি ইউনিট অফিস উদ্বোধন নয় বরং এটিকে একটি মিনি লাইব্রেরি হিসেবেও গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি বলেন,নেতাকর্মীদের নিয়মিত অফিসে আসতে হবে, সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে হবে এবং অবসর সময়ে বিভিন্ন ইসলামিক বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।এ সময় তিনি অফিসে পাঠের উপযোগী পরিবেশ তৈরির লক্ষ্যে বেশ কিছু ইসলামিক বই উপহার হিসেবে প্রদান করেন।তিনি আরও বলেন,একটি সংগঠনের কার্যক্রম পরিচালনার পাশাপাশি জ্ঞানচর্চা ও নৈতিক মূল্যবোধ বিকাশেও এ অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি।

প্রধান অতিথি সাব্বির আহমেদ বাবুল ঢালী তাঁর বক্তব্যে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।তিনি স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন হলদিয়া উত্তর ইউনিটের সেক্রেটারি মো:জয়নাল আবেদীন।নতুন এ ইউনিট অফিসের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম,পারস্পরিক যোগাযোগ ও জ্ঞানচর্চার সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


লৌহজংয়ে জামায়াতে ইসলামীর হলদিয়া ইউনিয়ন ইউনিট অফিস উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী হলদিয়া ইউনিয়নের ইউনিট অফিস উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (১৩ নভেম্বর) বাদ আসর উপজেলার হলদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ অফিসের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী পদ্মা সেতু উত্তর থানার প্রচারবিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ বাবুল ঢালী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী হলদিয়া ইউনিয়ন সভাপতি নূর মোস্তফা।এ সময় উপস্থিত ছিলেন হলদিয়া ইউনিয়ন সেক্রেটারি ও উত্তর হলদিয়া ইউনিট সভাপতি আবু বকর সিদ্দিক।এছাড়াও গোয়ালিমান্দ্রা ইউনিট সভাপতি আকিজুল ইসলাম,আবু সাঈদসহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নূর মোস্তফা বলেন, আজকের এই অফিস উদ্বোধন শুধু বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি ইউনিট অফিস উদ্বোধন নয় বরং এটিকে একটি মিনি লাইব্রেরি হিসেবেও গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি বলেন,নেতাকর্মীদের নিয়মিত অফিসে আসতে হবে, সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে হবে এবং অবসর সময়ে বিভিন্ন ইসলামিক বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।এ সময় তিনি অফিসে পাঠের উপযোগী পরিবেশ তৈরির লক্ষ্যে বেশ কিছু ইসলামিক বই উপহার হিসেবে প্রদান করেন।তিনি আরও বলেন,একটি সংগঠনের কার্যক্রম পরিচালনার পাশাপাশি জ্ঞানচর্চা ও নৈতিক মূল্যবোধ বিকাশেও এ অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি।প্রধান অতিথি সাব্বির আহমেদ বাবুল ঢালী তাঁর বক্তব্যে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।তিনি স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন হলদিয়া উত্তর ইউনিটের সেক্রেটারি মো:জয়নাল আবেদীন।নতুন এ ইউনিট অফিসের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম,পারস্পরিক যোগাযোগ ও জ্ঞানচর্চার সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
লৌহজংয়ে জামায়াতে ইসলামীর হলদিয়া ইউনিয়ন ইউনিট অফিস উদ্বোধন
0:00 0:00
1.0x