জনতার অনলাইন প্রেস ক্লাব
সোশ্যাল মিডিয়া

সোশ্যাল মিডিয়া

মহাসড়ক দখল করে দৈনিক বাজার, যানজটে নাকাল দোহাজারীবাসী

মহাসড়ক দখল করে দৈনিক বাজার, যানজটে নাকাল দোহাজারীবাসী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা এলাকায় মহাসড়ক দখল করে বসানো হচ্ছে দৈনিক বাজার। এতে প্রতিদিন যানজট লেগে থাকছে। চরম ভোগান্তিতে পড়ছেন পথচারী, যাত্রী ও স্থানীয় ব্যবসায়ীরা।

সরেজমিনে দেখা যায়, দোহাজারী পৌরসভার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মহাসড়কের দুই পাশ দখল করে সবজি, মাছ-মুরগী-মাংস, ফলসহ বিভিন্ন পণ্যের দোকান বসানো হয়েছে। ফুটপাত তো দূরের কথা, মূল সড়কের অনেকটা জায়গা দখল হয়ে যাওয়ায় বড় গাড়ি চলাচলে হিমশিম খেতে হচ্ছে। সকাল ও বিকেলে বাজারের সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এভাবে সড়ক দখল করে বাজার বসানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজারগামী যাত্রীদের। বিশেষ করে অফিসগামী মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও রোগীবাহী অ্যাম্বুলেন্স সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে।

এছাড়া সড়কের ওপর বাজার বসায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। পথচারীদের হাঁটার জায়গা না থাকায় তারা ঝুঁকি নিয়ে সড়ক দিয়ে চলাচল করছেন।

স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলের দাবি, দ্রুত মহাসড়ক থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করে বাজারের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হোক। একই সঙ্গে নিয়মিত তদারকি না করলে আবারও দখল হয়ে যাবে বলে মনে করছেন তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


মহাসড়ক দখল করে দৈনিক বাজার, যানজটে নাকাল দোহাজারীবাসী

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা এলাকায় মহাসড়ক দখল করে বসানো হচ্ছে দৈনিক বাজার। এতে প্রতিদিন যানজট লেগে থাকছে। চরম ভোগান্তিতে পড়ছেন পথচারী, যাত্রী ও স্থানীয় ব্যবসায়ীরা।সরেজমিনে দেখা যায়, দোহাজারী পৌরসভার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মহাসড়কের দুই পাশ দখল করে সবজি, মাছ-মুরগী-মাংস, ফলসহ বিভিন্ন পণ্যের দোকান বসানো হয়েছে। ফুটপাত তো দূরের কথা, মূল সড়কের অনেকটা জায়গা দখল হয়ে যাওয়ায় বড় গাড়ি চলাচলে হিমশিম খেতে হচ্ছে। সকাল ও বিকেলে বাজারের সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এভাবে সড়ক দখল করে বাজার বসানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজারগামী যাত্রীদের। বিশেষ করে অফিসগামী মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও রোগীবাহী অ্যাম্বুলেন্স সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে।এছাড়া সড়কের ওপর বাজার বসায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। পথচারীদের হাঁটার জায়গা না থাকায় তারা ঝুঁকি নিয়ে সড়ক দিয়ে চলাচল করছেন।স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলের দাবি, দ্রুত মহাসড়ক থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করে বাজারের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হোক। একই সঙ্গে নিয়মিত তদারকি না করলে আবারও দখল হয়ে যাবে বলে মনে করছেন তারা।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
মহাসড়ক দখল করে দৈনিক বাজার, যানজটে নাকাল দোহাজারীবাসী
0:00 0:00
1.0x