দিনাজপুরের হাকিমপুরে বিস্ফোরক মামলায় পলাতক হিসেবে ০৫ জনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে এই রিপোর্ট লেখা পর্যন্ত সর্বমোট ০৫ জন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীকে হাকিমপুর থানা পুলিশের অভিযানে আটক করা হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে হিলির দক্ষিণ বাসুদেবপুরের মোশাররফ হোসেন নামের একজন ছাত্রলীগ কর্মী বৃহস্পতিবার দিবাগত রাতে আটকের পর থানায় নিয়ে আসার প্রাক্কালে থানা চত্বর থেকে পুলিশের পিকআপ থেকে হাতকড়া সহ পালিয়ে যায়। কয়েক ঘন্টা পর পুলিশ তথ্য -প্রযুক্তির সহায়তায় তাকে পুনরায় জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার অন্তর্গত এলাকা হতে পুনরায় আটক করে। এছাড়াও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া এলাকা হতে শাকিল সরকার নামক হাকিমপুরের একজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকর্মী সহ সর্বমোট ০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। আটককৃতদের ১৪ নভেম্বর, শনিবার দিনাজপুর জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানা গেছে।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

মতামত