জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

সাভার-ধামরাইয়ে ডিবির অভিযানে ফেয়ারডিল-হেরোইনসহ গ্রেপ্তার ৩, অটোরিকশা উদ্ধার

সাভার-ধামরাইয়ে ডিবির অভিযানে ফেয়ারডিল-হেরোইনসহ গ্রেপ্তার ৩, অটোরিকশা উদ্ধার
১৪/১১/২০২৬

সাভার-ধামরাইয়ে ডিবির অভিযানে ফেয়ারডিল-হেরোইনসহ গ্রেপ্তার ৩, অটোরিকশা উদ্ধার

ঢাকার সাভার ও ধামরাইয়ে পৃথক বিশেষ অভিযান চালিয়ে ১০ বোতল ফেয়ারডিল ও ২০ পুরিয়া হেরোইনসহ তিন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরোনো ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ও রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম। 

ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি উত্তরের অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে শুক্রবার দুপুর আড়াইটার দিকে ধামরাই থানার তেতুলিয়া এলাকায় অভিযান চালিয়ে আজিজুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন এসআই মনির হোসেন ও তাঁর সঙ্গীয় ফোর্স। এ সময় তাঁর কাছ থেকে ২০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক অবৈধ বাজারমূল্য ২০ হাজার টাকা।

অন্যদিকে, একই দিন রাত সাড়ে ৮টার দিকে সাভার মডেল থানাধীন জোড়পুল এলাকায় অভিযান চালান এসআই আরিফুল ইসলাম ও তাঁর সঙ্গীয় ফোর্স। এ সময় আলমগীর শরিফ (৩৮) ও সুমন শেখ (২৮) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ১০ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়, যার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩০ হাজার টাকা। এ ছাড়া মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও পরিবহনে ব্যবহারের অভিযোগে তাঁদের হেফাজত থেকে একটি পুরোনো ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আজিজুল ইসলামের বিরুদ্ধে আগে দুটি, আলমগীর শরিফের বিরুদ্ধে একটি এবং সুমন শেখের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে ঢাকা জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারিরা যত কৌশলই অবলম্বন করুক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে। বিশেষ করে যারা মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে গ্রেপ্তারে আমরা কাজ করছি। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


সাভার-ধামরাইয়ে ডিবির অভিযানে ফেয়ারডিল-হেরোইনসহ গ্রেপ্তার ৩, অটোরিকশা উদ্ধার

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image
সাভার-ধামরাইয়ে ডিবির অভিযানে ফেয়ারডিল-হেরোইনসহ গ্রেপ্তার ৩, অটোরিকশা উদ্ধারঢাকার সাভার ও ধামরাইয়ে পৃথক বিশেষ অভিযান চালিয়ে ১০ বোতল ফেয়ারডিল ও ২০ পুরিয়া হেরোইনসহ তিন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরোনো ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ও রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম। ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি উত্তরের অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে শুক্রবার দুপুর আড়াইটার দিকে ধামরাই থানার তেতুলিয়া এলাকায় অভিযান চালিয়ে আজিজুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন এসআই মনির হোসেন ও তাঁর সঙ্গীয় ফোর্স। এ সময় তাঁর কাছ থেকে ২০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক অবৈধ বাজারমূল্য ২০ হাজার টাকা।অন্যদিকে, একই দিন রাত সাড়ে ৮টার দিকে সাভার মডেল থানাধীন জোড়পুল এলাকায় অভিযান চালান এসআই আরিফুল ইসলাম ও তাঁর সঙ্গীয় ফোর্স। এ সময় আলমগীর শরিফ (৩৮) ও সুমন শেখ (২৮) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ১০ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়, যার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩০ হাজার টাকা। এ ছাড়া মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও পরিবহনে ব্যবহারের অভিযোগে তাঁদের হেফাজত থেকে একটি পুরোনো ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আজিজুল ইসলামের বিরুদ্ধে আগে দুটি, আলমগীর শরিফের বিরুদ্ধে একটি এবং সুমন শেখের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে ঢাকা জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারিরা যত কৌশলই অবলম্বন করুক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে। বিশেষ করে যারা মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে গ্রেপ্তারে আমরা কাজ করছি। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
সাভার-ধামরাইয়ে ডিবির অভিযানে ফেয়ারডিল-হেরোইনসহ গ্রেপ্তার ৩, অটোরিকশা উদ্ধার
0:00 0:00
1.0x