জনতার অনলাইন প্রেস ক্লাব
ফুটবল

ফুটবল

২২তম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬, আজ মাঠে নামছে কচুয়া, প্রতিপক্ষ ফরিদগঞ্জ কচুয়ার সকল ক্রীড়াপ্রেমীকে মাঠে আসার আহ্বান,

২২তম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬, আজ মাঠে নামছে কচুয়া, প্রতিপক্ষ ফরিদগঞ্জ কচুয়ার সকল ক্রীড়াপ্রেমীকে মাঠে আসার আহ্বান,
কচুয়া উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের ছবি চিত্র,

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২২তম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ জমে উঠেছে।

টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় রয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় জেলার বিভিন্ন উপজেলার দলগুলো এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।

এরই ধারাবাহিকতায় *আজ রবিবার (১৫ নভেম্বর ২০২৬) বিকাল ৩টায়* জেলা স্টেডিয়াম, চাঁদপুরে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ একটি ম্যাচ।

আজকের ম্যাচে মুখোমুখি হবে -

কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থা

বনাম

ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা

কচুয়া উপজেলা দলকে উৎসাহ দিতে কচুয়া উপজেলার সকল ক্রীড়াপ্রেমী মানুষকে উক্ত খেলায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বলা হয়, আমাদের ছেলেরা জয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত। দর্শকদের উপস্থিতি আমাদের খেলোয়াড়দের মনোবল আরও বাড়িয়ে দেবে।

মাদকমুক্ত সমাজ গঠন ও যুব সমাজকে খেলাধুলামুখী করতে জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা।

আজকের এই হাইভোল্টেজ ম্যাচ দেখতে জেলা স্টেডিয়ামে ক্রীড়াপ্রেমীদের ভিড় জমবে বলে আশা করা যাচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


২২তম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬, আজ মাঠে নামছে কচুয়া, প্রতিপক্ষ ফরিদগঞ্জ কচুয়ার সকল ক্রীড়াপ্রেমীকে মাঠে আসার আহ্বান,

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২২তম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ জমে উঠেছে।টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় রয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় জেলার বিভিন্ন উপজেলার দলগুলো এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।এরই ধারাবাহিকতায় *আজ রবিবার (১৫ নভেম্বর ২০২৬) বিকাল ৩টায়* জেলা স্টেডিয়াম, চাঁদপুরে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ একটি ম্যাচ।আজকের ম্যাচে মুখোমুখি হবে -কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থাবনামফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থাকচুয়া উপজেলা দলকে উৎসাহ দিতে কচুয়া উপজেলার সকল ক্রীড়াপ্রেমী মানুষকে উক্ত খেলায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বলা হয়, আমাদের ছেলেরা জয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত। দর্শকদের উপস্থিতি আমাদের খেলোয়াড়দের মনোবল আরও বাড়িয়ে দেবে।মাদকমুক্ত সমাজ গঠন ও যুব সমাজকে খেলাধুলামুখী করতে জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা।আজকের এই হাইভোল্টেজ ম্যাচ দেখতে জেলা স্টেডিয়ামে ক্রীড়াপ্রেমীদের ভিড় জমবে বলে আশা করা যাচ্ছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
২২তম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬, আজ মাঠে নামছে কচুয়া, প্রতিপক্ষ ফরিদগঞ্জ কচুয়ার সকল ক্রীড়াপ্রেমীকে মাঠে আসার আহ্বান,
0:00 0:00
1.0x