জনতার অনলাইন প্রেস ক্লাব
ফুটবল

ফুটবল

চিরিরবন্দরে ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে দক্ষিণ পলাশবাড়ীর জয়

চিরিরবন্দরে ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে দক্ষিণ পলাশবাড়ীর জয়

চিরিরবন্দরে ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে দক্ষিণ পলাশবাড়ীর জয়

চিরিরবন্দরে ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে দক্ষিণ পলাশবাড়ীর জয়

মোঃ আমজাদ হোসেন | ক্রাইম রিপোর্টার, দিনাজপুর।

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সুখীপীর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ‘আলহাজ্ব ময়েন উদ্দিন শাহ চেয়ারম্যান প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট–২০২৬’-এর প্রথম সেমিফাইনালে দক্ষিণ পলাশবাড়ী ফুটবল একাদশ চিরিরবন্দর ১-০ গোলে জয়লাভ করেছে।

৬ নভেম্বর ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিত এ খেলায় দক্ষিণ পলাশবাড়ী ফুটবল একাদশ চিরিরবন্দর ও খেলোয়াড় কল্যাণ সমিতি পার্বতীপুরের মধ্যে টানটান উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ পলাশবাড়ী ফুটবল একাদশ।

খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন দক্ষিণ পলাশবাড়ী দলের খেলোয়াড় মাতিয়াজ বাবলু। তাঁর হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন সম্মানিত অতিথিবৃন্দ। এ সময় হুইপ মহোদয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও অতিথিরা তাঁকে নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করেন।

প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন আলহাজ্ব ময়েন উদ্দিন শাহ, চেয়ারম্যান, ৫ নং আব্দুলপুর ইউনিয়ন পরিষদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি, মাননীয় সরকারদলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ; সভাপতি, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি; সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি); সংসদ সদস্য, দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাতেহা তুজ জোহরা, উপজেলা নির্বাহী অফিসার, চিরিরবন্দর, দিনাজপুর এবং মোঃ মাহমুদুন্নবী, অফিসার ইনচার্জ, চিরিরবন্দর থানা।

এছাড়াও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

খেলাটি উপভোগ করতে মাঠে হাজার হাজার দর্শকের সমাগম ঘটে। দর্শকদের উচ্ছ্বাস, করতালি ও খেলোয়াড়দের নৈপুণ্যে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে। ফুটবলপ্রেমীদের কাছে ম্যাচটি ছিল উপভোগ্য ও স্মরণীয়।

প্রচারে: চিরিরবন্দর সমাচার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


চিরিরবন্দরে ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে দক্ষিণ পলাশবাড়ীর জয়

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image
চিরিরবন্দরে ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে দক্ষিণ পলাশবাড়ীর জয়মোঃ আমজাদ হোসেন | ক্রাইম রিপোর্টার, দিনাজপুর।দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সুখীপীর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ‘আলহাজ্ব ময়েন উদ্দিন শাহ চেয়ারম্যান প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট–২০২৬’-এর প্রথম সেমিফাইনালে দক্ষিণ পলাশবাড়ী ফুটবল একাদশ চিরিরবন্দর ১-০ গোলে জয়লাভ করেছে।৬ নভেম্বর ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিত এ খেলায় দক্ষিণ পলাশবাড়ী ফুটবল একাদশ চিরিরবন্দর ও খেলোয়াড় কল্যাণ সমিতি পার্বতীপুরের মধ্যে টানটান উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ পলাশবাড়ী ফুটবল একাদশ।খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন দক্ষিণ পলাশবাড়ী দলের খেলোয়াড় মাতিয়াজ বাবলু। তাঁর হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন সম্মানিত অতিথিবৃন্দ। এ সময় হুইপ মহোদয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও অতিথিরা তাঁকে নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করেন।প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন আলহাজ্ব ময়েন উদ্দিন শাহ, চেয়ারম্যান, ৫ নং আব্দুলপুর ইউনিয়ন পরিষদ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি, মাননীয় সরকারদলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ; সভাপতি, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি; সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি); সংসদ সদস্য, দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাতেহা তুজ জোহরা, উপজেলা নির্বাহী অফিসার, চিরিরবন্দর, দিনাজপুর এবং মোঃ মাহমুদুন্নবী, অফিসার ইনচার্জ, চিরিরবন্দর থানা।এছাড়াও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।খেলাটি উপভোগ করতে মাঠে হাজার হাজার দর্শকের সমাগম ঘটে। দর্শকদের উচ্ছ্বাস, করতালি ও খেলোয়াড়দের নৈপুণ্যে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে। ফুটবলপ্রেমীদের কাছে ম্যাচটি ছিল উপভোগ্য ও স্মরণীয়।প্রচারে: চিরিরবন্দর সমাচার

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
চিরিরবন্দরে ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে দক্ষিণ পলাশবাড়ীর জয়
0:00 0:00
1.0x