চাঁদপুরের কচুয়ায় জাঁকজমকপূর্ণ আয়োজনে আ.ন.ম এহছানুল হক মিলন ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে কোয়া একাদশ বনাম মাছিমপুর একাদশ অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা মন্ত্রী 'ডক্টর আ.ন.ম এহছানুল হক মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ভাইস প্রেসিডেন্ট 'জনাবা নাজমুন নাহার বেবি
এছাড়াও অনুষ্ঠানে কচুয়া উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলা উপভোগ করতে মাঠে হাজারো দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

মতামত