জনতার অনলাইন প্রেস ক্লাব

পঞ্চগড়ের বোদা উপজেলায় ফ্যামিলি কার্ডের জন্য উপকারভোগীদের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার ১৫ নভেম্বর সকাল ১১টায় উপজেলার ৮ নম্বর বোদা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মন্নাপাড়ায় এ কার্যক্রমের সূচনা হয়।

পঞ্চগড়ের বোদায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

পঞ্চগড়ের বোদায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
আজকালের পঞ্চগড়

পঞ্চগড়ের বোদা সদর ইউনিয়ন ১ নং ওয়ার্ড(মন্নাপাাড়-ভেল্লাইপাড়া) এলাকায় ফ্যামিলি কার্ডের জন্য উপকারভোগীদের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে

পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদের নির্দেশনায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা বিএনপির সভাপতি প্রফেসর আব্দুল মান্নান।


বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু তাহের, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোছা. লাইলী বেগম, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, ৮ নম্বর বোদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ এবং সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক।


এ ছাড়া উপস্থিত ছিলেন মো. ফয়জুল করিম, মো. মোস্তাফিজুর রহমান, বোদা সদর ইউনিয়নের সমন্বয়ক, মশিউর রহমান হিমেল, বোদা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আব্দুল মান্নান বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহার ও ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ঘরে ঘরে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া সেই কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ।


সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের নির্দেশনায় বোদার ১ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রমের সূচনা হওয়ায় উপজেলা বিএনপির পক্ষ থেকে তাঁকে কৃতজ্ঞতা জানান তিনি।


উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ বলেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের মাত্র ছয় মাসের মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম শুরু করেছে। স্বাধীনতার পর বিএনপি ছাড়া অন্য কোনো সরকার এ ধরনের উদ্যোগ নেয়নি বলেও মন্তব্য করেন তিনি।


উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোছা. লাইলী বেগম বলেন, ফ্যামিলি কার্ডের এ উদ্যোগ নারীদের আরও এক ধাপ এগিয়ে নিতে সহায়ক হবে। 


এ কার্যক্রম গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্থানীয় সংসদ সদস্য পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের প্রতি উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।


অনাষ্ঠানে মোছা. সুইটি বেগমের নেতৃত্বে ছয় সদস্যের একটি তথ্য সংগ্রহকারী দল উপকারভোগীদের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করে।


সভাপতির বক্তব্যে মো. হাবিবুর রহমান হাবিব ১ নম্বর ওয়ার্ড থেকে এ কার্যক্রম শুরু করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। একই সঙ্গে তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি। প্রকৃত তথ্য সংগ্রহের মাধ্যমে এলাকার কোনো দুস্থ ও অসহায় মানুষ যেন এ কার্যক্রমের আওতা থেকে বাদ না পড়েন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


পঞ্চগড়ের বোদায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image
পঞ্চগড়ের বোদা সদর ইউনিয়ন ১ নং ওয়ার্ড(মন্নাপাাড়-ভেল্লাইপাড়া) এলাকায় ফ্যামিলি কার্ডের জন্য উপকারভোগীদের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছেপঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদের নির্দেশনায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা বিএনপির সভাপতি প্রফেসর আব্দুল মান্নান।বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু তাহের, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোছা. লাইলী বেগম, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, ৮ নম্বর বোদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ এবং সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক।এ ছাড়া উপস্থিত ছিলেন মো. ফয়জুল করিম, মো. মোস্তাফিজুর রহমান, বোদা সদর ইউনিয়নের সমন্বয়ক, মশিউর রহমান হিমেল, বোদা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আব্দুল মান্নান বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহার ও ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ঘরে ঘরে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া সেই কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ।সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের নির্দেশনায় বোদার ১ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রমের সূচনা হওয়ায় উপজেলা বিএনপির পক্ষ থেকে তাঁকে কৃতজ্ঞতা জানান তিনি।উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ বলেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের মাত্র ছয় মাসের মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম শুরু করেছে। স্বাধীনতার পর বিএনপি ছাড়া অন্য কোনো সরকার এ ধরনের উদ্যোগ নেয়নি বলেও মন্তব্য করেন তিনি।উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোছা. লাইলী বেগম বলেন, ফ্যামিলি কার্ডের এ উদ্যোগ নারীদের আরও এক ধাপ এগিয়ে নিতে সহায়ক হবে। এ কার্যক্রম গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্থানীয় সংসদ সদস্য পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের প্রতি উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।অনাষ্ঠানে মোছা. সুইটি বেগমের নেতৃত্বে ছয় সদস্যের একটি তথ্য সংগ্রহকারী দল উপকারভোগীদের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করে।সভাপতির বক্তব্যে মো. হাবিবুর রহমান হাবিব ১ নম্বর ওয়ার্ড থেকে এ কার্যক্রম শুরু করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। একই সঙ্গে তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি। প্রকৃত তথ্য সংগ্রহের মাধ্যমে এলাকার কোনো দুস্থ ও অসহায় মানুষ যেন এ কার্যক্রমের আওতা থেকে বাদ না পড়েন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানান।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
পঞ্চগড়ের বোদায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
0:00 0:00
1.0x