জনতার অনলাইন প্রেস ক্লাব

প্রচন্ড গরমে তাড়াইল বাজারে আখের রসে স্বস্তি, বিক্রি বেড়েছে দ্বিগুণ

প্রচন্ড গরমে তাড়াইল বাজারে আখের রসে স্বস্তি, বিক্রি বেড়েছে দ্বিগুণ

প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। তীব্র তাপদাহে একটু স্বস্তি পেতে কিশোরগঞ্জের তাড়াইল সদর বাজারে আখের রসের দোকানগুলোতে ভিড় করছেন মানুষ। ক্রেতাদের বাড়তি চাপে বেড়েছে বিক্রিও।

রোববার (১১ অক্টোবর) দুপুরে তাড়াইল উপজেলা পরিষদ-সংলগ্ন এলাকা ও সদর বাজার ঘুরে দেখা যায়, বিভিন্ন আখের রসের দোকানে ক্রেতাদের ভিড়। রিকশাচালক, শ্রমিক, পথচারী থেকে শুরু করে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও তৃষ্ণা মেটাতে পান করছেন ঠান্ডা আখের রস।

প্রতি ২৫০ মিলিলিটার আখের রস বিক্রি হচ্ছে ২০ টাকায়। তুলনামূলক কম দামে তৃষ্ণা মেটানোর সুযোগ থাকায় গরমের মধ্যে পানীয়টির প্রতি মানুষের আগ্রহ বেড়েছে।

বাজারের আখের রস বিক্রেতা মো. রমজান আলী বলেন, “গত দুই সপ্তাহ ধরে প্রচণ্ড গরম পড়ছে। এতে আমাদের বিক্রি দ্বিগুণেরও বেশি বেড়েছে। আগে দিনে ৫০ গ্লাস বিক্রি হতো, এখন ১০০ থেকে ১২০ গ্লাস বিক্রি হচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড় থাকে।”

আখের রস পান করতে আসা শিক্ষক মাওলানা আবু সাইদ মুহাম্মাদ আবদুস সবুর ও মাওলানা আবুল কালাম বলেন, “সারাদিন শিক্ষকতা করে ক্লান্ত হয়ে পড়ি। এক গ্লাস ঠান্ডা আখের রস পান করলে তৃষ্ণা মেটে, কিছুটা স্বস্তিও পাওয়া যায়। দামও তুলনামূলক কম, তাই নিয়মিত পান করি।”

তবে আখের রস পান করার ক্ষেত্রে পরিচ্ছন্নতার বিষয়টিও গুরুত্বপূর্ণ। আখ পরিষ্কার রাখা, নিরাপদ পানি ও বরফ ব্যবহার এবং রস তৈরির সরঞ্জাম পরিচ্ছন্ন রাখার বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।

তীব্র গরমে তাড়াইল বাজারে আখের রসের বাড়তি চাহিদা যেমন ক্রেতাদের সাময়িক স্বস্তি দিচ্ছে, তেমনি স্থানীয় বিক্রেতাদের আয় বাড়ানোর সুযোগও তৈরি করেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


প্রচন্ড গরমে তাড়াইল বাজারে আখের রসে স্বস্তি, বিক্রি বেড়েছে দ্বিগুণ

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image
প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। তীব্র তাপদাহে একটু স্বস্তি পেতে কিশোরগঞ্জের তাড়াইল সদর বাজারে আখের রসের দোকানগুলোতে ভিড় করছেন মানুষ। ক্রেতাদের বাড়তি চাপে বেড়েছে বিক্রিও।রোববার (১১ অক্টোবর) দুপুরে তাড়াইল উপজেলা পরিষদ-সংলগ্ন এলাকা ও সদর বাজার ঘুরে দেখা যায়, বিভিন্ন আখের রসের দোকানে ক্রেতাদের ভিড়। রিকশাচালক, শ্রমিক, পথচারী থেকে শুরু করে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও তৃষ্ণা মেটাতে পান করছেন ঠান্ডা আখের রস।প্রতি ২৫০ মিলিলিটার আখের রস বিক্রি হচ্ছে ২০ টাকায়। তুলনামূলক কম দামে তৃষ্ণা মেটানোর সুযোগ থাকায় গরমের মধ্যে পানীয়টির প্রতি মানুষের আগ্রহ বেড়েছে।বাজারের আখের রস বিক্রেতা মো. রমজান আলী বলেন, “গত দুই সপ্তাহ ধরে প্রচণ্ড গরম পড়ছে। এতে আমাদের বিক্রি দ্বিগুণেরও বেশি বেড়েছে। আগে দিনে ৫০ গ্লাস বিক্রি হতো, এখন ১০০ থেকে ১২০ গ্লাস বিক্রি হচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড় থাকে।”আখের রস পান করতে আসা শিক্ষক মাওলানা আবু সাইদ মুহাম্মাদ আবদুস সবুর ও মাওলানা আবুল কালাম বলেন, “সারাদিন শিক্ষকতা করে ক্লান্ত হয়ে পড়ি। এক গ্লাস ঠান্ডা আখের রস পান করলে তৃষ্ণা মেটে, কিছুটা স্বস্তিও পাওয়া যায়। দামও তুলনামূলক কম, তাই নিয়মিত পান করি।”তবে আখের রস পান করার ক্ষেত্রে পরিচ্ছন্নতার বিষয়টিও গুরুত্বপূর্ণ। আখ পরিষ্কার রাখা, নিরাপদ পানি ও বরফ ব্যবহার এবং রস তৈরির সরঞ্জাম পরিচ্ছন্ন রাখার বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।তীব্র গরমে তাড়াইল বাজারে আখের রসের বাড়তি চাহিদা যেমন ক্রেতাদের সাময়িক স্বস্তি দিচ্ছে, তেমনি স্থানীয় বিক্রেতাদের আয় বাড়ানোর সুযোগও তৈরি করেছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
প্রচন্ড গরমে তাড়াইল বাজারে আখের রসে স্বস্তি, বিক্রি বেড়েছে দ্বিগুণ
0:00 0:00
1.0x