শিরোনাম
ক্ষণিকের দেখায় এক অনন্য আত্মিক বন্ধন দর্শক সারিতে বসে প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় আজ একযোগে গাজীপুর জেলা পরিষদের ৩০টি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী।
এসময় গাজীপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) আহাম্মদ হোসেন ভূঁইয়া, কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সিকদার ও সদস্য সচিব আলহাজ্ব এম আনোয়ার হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক মো. মামুদ সরকার, আটাবহ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের উল্লেখিত উন্নয়ন কাজের মধ্যে রয়েছে প্রত্যন্ত এলাকার চলাচলের অনুপযোগী সড়ক সংস্কার, বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার অবকাঠামোগত উন্নয়ন প্রভৃতি।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

মতামত