জনতার অনলাইন প্রেস ক্লাব

ইসলামী ব্যাংক রক্ষায় অনিয়মের ভূরুঙ্গামারীতে সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিল

ইসলামী ব্যাংক রক্ষায় অনিয়মের ভূরুঙ্গামারীতে সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিল

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইসলামী ব্যাংককে লুটপাট ও অনিয়মের হাত থেকে রক্ষা, ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত এবং গ্রাহকদের অধিকার আদায়ের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার কলেজ মোড় এলাকায় ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে ইসলামী ব্যাংকের গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ, ব্যাংকের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন অনিয়ম ও লুটপাট বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। এ সময় সচেতন গ্রাহক ফোরামের সদস্য ও সমর্থকেরা বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সদস্য প্রভাষক আনোয়ার হোসেন, গোলাম মর্তুজা, রাজু আহমেদ, আরিফুল ইসলাম ও আরিফুর রহমান শাহীন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. রোকনুজ্জামান।

বক্তারা বলেন, গ্রাহকদের আমানত ও অধিকার সুরক্ষায় ব্যাংক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে ব্যাংককে অনিয়ম ও লুটপাটমুক্ত রাখতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

বিক্ষোভ মিছিলটি কলেজ মোড় এলাকায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় সচেতন গ্রাহক ও সাধারণ মানুষ অংশ নেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


ইসলামী ব্যাংক রক্ষায় অনিয়মের ভূরুঙ্গামারীতে সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইসলামী ব্যাংককে লুটপাট ও অনিয়মের হাত থেকে রক্ষা, ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত এবং গ্রাহকদের অধিকার আদায়ের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার কলেজ মোড় এলাকায় ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলে ইসলামী ব্যাংকের গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ, ব্যাংকের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন অনিয়ম ও লুটপাট বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। এ সময় সচেতন গ্রাহক ফোরামের সদস্য ও সমর্থকেরা বিভিন্ন স্লোগান দেন।বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সদস্য প্রভাষক আনোয়ার হোসেন, গোলাম মর্তুজা, রাজু আহমেদ, আরিফুল ইসলাম ও আরিফুর রহমান শাহীন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. রোকনুজ্জামান।বক্তারা বলেন, গ্রাহকদের আমানত ও অধিকার সুরক্ষায় ব্যাংক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে ব্যাংককে অনিয়ম ও লুটপাটমুক্ত রাখতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।বিক্ষোভ মিছিলটি কলেজ মোড় এলাকায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় সচেতন গ্রাহক ও সাধারণ মানুষ অংশ নেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
ইসলামী ব্যাংক রক্ষায় অনিয়মের ভূরুঙ্গামারীতে সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিল
0:00 0:00
1.0x