জাতীয় দৈনিক মানবকণ্ঠ পত্রিকার গাংনী (মেহেরপুর) উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মামুন অর রশিদ বিজন। ০৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পত্রিকাটির পক্ষ থেকে তাকে এই নিয়োগপত্র দেওয়া হয়।
দৈনিক মানবকণ্ঠ পত্রিকার সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক নিয়োগপত্রে তাকে আগামী ৬ (ছয়) মাসের জন্য অস্থায়ী ভিত্তিতে গাংনী উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে। তার বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলার চিৎলা গ্রামে। তার পিতা সাফিউর রহমান।
পেশাগত এই দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।
এবং স্থানীয় নিউজ পোর্টাল জিএনএন একটি শুভেচ্ছা বার্তা প্রকাশ করেন।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

মতামত