জনতার অনলাইন প্রেস ক্লাব

নেত্রকোনার দুর্গাপুরে ১১ বোতল মদ সহ ১ ব্যাক্তি আটক।

নেত্রকোনার দুর্গাপুরে ১১ বোতল মদ সহ ১ ব্যাক্তি আটক।

নেত্রকোনার দুর্গাপুরে অভিযান চালিয়ে ১১ বোতল ভারতীয় তৈরি ‘আইস ভদকা’ (আই সি ই বট্রকা) নেশাজাতীয় মদ সহ সাব্বির আলম হৃদয় (১৯) নামে এক তরুণকে আটক করেছে দুর্গাপুর পুলিশ। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৩৩ হাজার টাকার মতো। 

নেত্রকোনা জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ৯ সেপ্টেম্বর দুর্গাপুর থানার জিডি নং-৪৭৯-এর সূত্রে এসআই মোঃ স্বপন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল রাতে থানা এলাকায় টহল ডিউটিতে ছিল। ১০ সেপ্টেম্বর রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে কৃষ্ণেরচর বাজারে অবস্থানকালে পুলিশ গোপন সূত্রে জানতে পায়, এক ব্যক্তি ব্যাগভর্তি ভারতীয় মদ নিয়ে ঝানজাইল বাজার বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছে।

সংবাদ পাওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পুলিশের দলটি ৬ নম্বর কাকৈরগড়া ইউনিয়নের ঝানজাইল বাজার ব্রিজসংলগ্ন বাসস্ট্যান্ডের রাস্তায় পৌঁছায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় সাব্বির আলম হৃদয়কে আটক করা হয়েছে।

পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার হাতব্যাগ তল্লাশি করে প্রতিটি বোতলের আনুমানিক মূল্য ৩ হাজার টাকা হিসেবে মোট ১১ বোতল ভারতীয় তৈরি ‘আইস ভদকা’ মদ উদ্ধার ও জব্দ করা হয়।

আটক সাব্বির আলম হৃদয় দুর্গাপুর থানার লেঙ্গুরা গ্রামের মো. বাবুল মিয়া ও মোছা. নাছিমা খাতুনের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে  জানিয়েছে পুলিশ।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান সব সময় অব্যাহত থাকবে। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


নেত্রকোনার দুর্গাপুরে ১১ বোতল মদ সহ ১ ব্যাক্তি আটক।

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image
নেত্রকোনার দুর্গাপুরে অভিযান চালিয়ে ১১ বোতল ভারতীয় তৈরি ‘আইস ভদকা’ (আই সি ই বট্রকা) নেশাজাতীয় মদ সহ সাব্বির আলম হৃদয় (১৯) নামে এক তরুণকে আটক করেছে দুর্গাপুর পুলিশ। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৩৩ হাজার টাকার মতো। নেত্রকোনা জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ৯ সেপ্টেম্বর দুর্গাপুর থানার জিডি নং-৪৭৯-এর সূত্রে এসআই মোঃ স্বপন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল রাতে থানা এলাকায় টহল ডিউটিতে ছিল। ১০ সেপ্টেম্বর রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে কৃষ্ণেরচর বাজারে অবস্থানকালে পুলিশ গোপন সূত্রে জানতে পায়, এক ব্যক্তি ব্যাগভর্তি ভারতীয় মদ নিয়ে ঝানজাইল বাজার বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছে।সংবাদ পাওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পুলিশের দলটি ৬ নম্বর কাকৈরগড়া ইউনিয়নের ঝানজাইল বাজার ব্রিজসংলগ্ন বাসস্ট্যান্ডের রাস্তায় পৌঁছায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় সাব্বির আলম হৃদয়কে আটক করা হয়েছে।পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার হাতব্যাগ তল্লাশি করে প্রতিটি বোতলের আনুমানিক মূল্য ৩ হাজার টাকা হিসেবে মোট ১১ বোতল ভারতীয় তৈরি ‘আইস ভদকা’ মদ উদ্ধার ও জব্দ করা হয়।আটক সাব্বির আলম হৃদয় দুর্গাপুর থানার লেঙ্গুরা গ্রামের মো. বাবুল মিয়া ও মোছা. নাছিমা খাতুনের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে  জানিয়েছে পুলিশ।দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান সব সময় অব্যাহত থাকবে। 

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
নেত্রকোনার দুর্গাপুরে ১১ বোতল মদ সহ ১ ব্যাক্তি আটক।
0:00 0:00
1.0x