রংপুর নগরীতে জুলাই আন্দোলন পরবর্তী সময় থেকে ক্রমেই বাড়ছে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড। প্রশাসনের নীরব ভূমিকা ও বিএনপি সরকারের অপরাধ দমনে কার্যকর তৎপরতার ঘাটতির কারণে পরিস্থিতি দিন দিন আরও উদ্বেগজনক হয়ে উঠছে। শহরজুড়ে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এসব অপরাধীদের অন্যতম প্রধান টার্গেটে পরিণত হয়েছেন দেশের বিভিন্ন স্থান থেকে রংপুরে পড়তে আসা শিক্ষার্থীরা। মূলত সন্ধ্যার পর অটোতে চলাচলের সময় শিক্ষার্থীদের ছিনতাইয়ের শিকার হওয়ার অভিযোগ বেশি পাওয়া যাচ্ছে।
বিশেষ করে মডার্ন মোড় থেকে শাপলা চত্বর, লালবাগ থেকে দর্শনা, সুরভি উদ্যানের আশপাশসহ মানুষ চলাচল কম এমন ফাঁকা রাস্তায় অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

মতামত