নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত।
ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার,নেত্রকোণা এর আয়োজনে দুই দিনব্যাপী “নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের–এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কোর্সে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম। সভাপতিত্ব করেন জনাব কানাই লাল সরকার , কমান্ড্যান্ট, আইটিসি, নেত্রকোণা
প্রধান অতিথি বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন “স্থানীয় সরকার নির্বাচনে পুলিশের নিরপেক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব সর্বাধিক গুরুত্বপূর্ণ। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে হলে আমাদের দক্ষতা, দায়িত্ববোধ ও আইনানুগ আচরণের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন “এই প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যরা নির্বাচনী আইন, আচরণবিধি, ভোটকেন্দ্র-সম্পর্কিত নিরাপত্তা ব্যবস্থা, জনসম্পৃক্ততা, সংকট মোকাবিলা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ে আরও সুস্পষ্ট ধারণা অর্জন করেছে। আপনাদের সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বই জনগণের আস্থা অর্জনের প্রধান হাতিয়ার।”
সমাপনী অনুষ্ঠানে নেত্রকোণা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, এবং বিভিন্ন পদমর্যাদার প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

মতামত