🇧🇩 বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসী এসোসিয়েশন (বিএনপিএ)
মুন্সিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির অভিষেক উপলক্ষে সভা ও মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসী এসোসিয়েশন (বিএনপিএ)-এর মুন্সিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির অভিষেক, সভা ও মতবিনিময় অনুষ্ঠান আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬, রোজ রবিবার সকাল ১১টায় মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট, পদ্মার পাড়ে অবস্থিত চাপসামলাও হোটেল এন্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ডা. মোঃ এ বি সিদ্দিক হাওলাদার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বিএনপিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি ডা. মোঃ আমজাদ হোসেনসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া বিএনপিএ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আহমেদ আলী কাজল, মোঃ জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আঃ রশীদ, অর্থ সম্পাদক মোঃ সগির আলম খান এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হাসান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বিএনপিএ মুন্সিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সুমন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মুন্সিগঞ্জ জেলা বিএনপিএ-এর আহ্বায়ক মোঃ শওকাত আলী খান এবং অনুষ্ঠান সঞ্চালনা করবেন সদস্য সচিব মোঃ ফরহাদ হোসেন মামুন।
ফার্মেসি পেশার উন্নয়ন ও জনস্বাস্থ্য সুরক্ষায় ঐক্যের প্রত্যয়
আয়োজকরা জানান, এ সভা ও মতবিনিময়ের মাধ্যমে মুন্সিগঞ্জ জেলার ফার্মেসি পেশাজীবী ও সংশ্লিষ্টদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত করার পাশাপাশি নিরাপদ ও মানসম্মত ওষুধ ব্যবস্থাপনা, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ফার্মেসি পেশার মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখার বিষয়ে আলোচনা হবে।
একই সঙ্গে নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করার প্রত্যয় ব্যক্ত করবেন বলে আশা করা হচ্ছে।
বিএনপিএ মুন্সিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠানকে সফল ও প্রাণবন্ত করতে সংশ্লিষ্ট সকল ফার্মেসি পেশাজীবী, নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীদের উপস্থিতি কামনা করা হয়েছে।
প্রতিবেদন: জনতার অনলাইন প্রেসক্লাব
প্রকাশের তারিখ: ১৯ সেপ্টেম্বর ২০২৬

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

মতামত