মাদারীপুর পতিনিধিঃ
মাদারীপুরের রাজৈর উপজেলায় এক অসাধু কসাইয়ের বাড়ি থেকে ২৫ মণ পঁচা হাঁসের মাংস উদ্ধার করা হয়েছে। জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য আইন পরিপন্থী এই অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট কসাইকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজৈর উপজেলার একটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এক কসাইয়ের বাড়ি থেকে বস্তাবন্দি অবস্থায় প্রায় ২৫ মণ পঁচা ও দুর্গন্ধযুক্ত হাঁসের মাংস জব্দ করা হয়। এসব মাংস অত্যন্ত অস্বাস্থ্যকর ও পঁচা অবস্থায় মজুত করা হয়েছিল, যা পরবর্তীতে বাজারে বিক্রির উদ্দেশ্যেই রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

মতামত