জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

পাথরঘাটায় ৭ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ, আটক ৫

পাথরঘাটায় ৭ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ, আটক ৫

বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি জব্দ করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।

‎

‎বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের বিষখালী নদীসংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড সদস্যরা।

‎

‎অভিযানকালে একটি মাছ ধরার ফিশিং বোট ও একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ১৩ হাজার ৫০৭টি ভারতীয় শাড়ি এবং ১ হাজার ৪৬৬টি ভারতীয় পাঞ্জাবি জব্দ করা হয়।

‎

‎কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা কাপড়ের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার টাকা।

‎

‎এ ঘটনায় আটক পাঁচজনকে জব্দ করা মালামালসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

‎

‎কোস্ট গার্ড জানিয়েছে, চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


পাথরঘাটায় ৭ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ, আটক ৫

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image
বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি জব্দ করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।‎‎বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের বিষখালী নদীসংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড সদস্যরা।‎‎অভিযানকালে একটি মাছ ধরার ফিশিং বোট ও একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ১৩ হাজার ৫০৭টি ভারতীয় শাড়ি এবং ১ হাজার ৪৬৬টি ভারতীয় পাঞ্জাবি জব্দ করা হয়।‎‎কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা কাপড়ের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার টাকা।‎‎এ ঘটনায় আটক পাঁচজনকে জব্দ করা মালামালসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।‎‎কোস্ট গার্ড জানিয়েছে, চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
পাথরঘাটায় ৭ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ, আটক ৫
0:00 0:00
1.0x