বয়স আমার ৩০ছুইঁ ছুইঁ ২বছর আগে শতরুপা বউ হয়ে এসেছে আমার ছোট্ট কুড়েঁর ঘড়ে,আমার হৃদয়ের সবটুকও ভালোবাসা দিয়ে আমি তাকে আমার স্বপ্ন রাজ্যের রাজরাণী করে সংসার করতেছিলাম,অভাবের সংসার তবুও কখনও বউর মলিন মুখ দেখেনি আমি যেনো তার স্বপ্নে পাওয়া কুড়ানো মানিক,স্বর্গীয় ভালোবাসায় চলছে আমাদের জিবন।সুখটা যেনো পরশীদের সহ্য হচ্ছিলোনা,পাশের বাড়ির বড় মেয়ার ছেলে কারনে অকারনে আমাদের ভাঙা ঘড়ে এসে আসর জমাতো, আমার বউ বিষয়টা মোটেই মেনে নিতে পারেনি,মাঝে মাঝে দুই একটা কটু কথা বলতো, একদিন সকাল বেলা দেখি আমার উঠানে সেন্টু মন্টু কালু বড় মিয়ার ছেলে,আমাকে বলতেছে গত রাতে যে আখের কল চুরি করছো সেটা কোথায়? আমি তাদের কথার কোন কিছু বুঝে উঠার আগেই আমাকে রশি দিয়ে বেধেঁ টেনে হেচেঁরে রাস্তায় নিয়ে গেলো, আশে পাশের পরিচিত অপরিচিত সকলেই বীর দর্পে আমাকে কিল ঘুষি লাথি মারতে থাকলো একটা সময় আমি চারিদিক অন্ধকার দেখতে লাগলাম,
শতরুপার মুখ খানা একবার দেখার চেস্টা করলাম, ভালো থাকো শতরুপা আমার ভালোবাসা শুধু তোমার জন্য

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

মতামত