যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক ব্যক্তি হলেন শার্শা উপজেলার গোগা ইউনিয়নের রুদ্রপুর গ্রামের মাহবুবুর রহমানের ছেলে সাইদুর রহমান (৩৭)।
বিজিবি জানায়, শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপসহ সাইদুর রহমানকে আটক করা হয়।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শার্শা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

মতামত