জনতার অনলাইন প্রেস ক্লাব

আইনের লঙ্ঘন কঠোর হাতে দমন করবে সরকার:মাহদী আমিন

আইনের লঙ্ঘন কঠোর হাতে দমন করবে সরকার:মাহদী আমিন
আইনের লঙ্ঘন কঠোর হাতে দমন করবে সরকার:মাহদী আমিন

আইনের লঙ্ঘন কঠোর হাতে দমন করবে সরকার: মাহদী আমিন

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওসহ রাজধানীর বিভিন্ন স্থানে হামলা ইস্যুতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, আইনের লঙ্ঘন সরকার কঠোর হাতে দমন করবে।

তিনি বলেছেন, যারা আইন লঙ্ঘন করছে কিংবা কোনো ধরনের অস্থিতিশীলতা করার চেষ্টা করবে, সরকার অবশ্যই কঠোর হাতে তা দমন করবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এই কথা বলেন।

বাংলাদেশে গত দুই দিনে ক্লিনিকে হামলাসহ কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ বিষয়ে মাহদী আমিন বলেন, আমরাতো তখন জার্নিতে ছিলাম; যতটুকু জানি- মিরপুর-১ এর স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলায় ৯ জনকে খুব দ্রুততম সময়ে গ্রেফতার করা হয়েছে। সরকারের অবস্থান এখানে খুবই স্পষ্ট।

তিনি বলেন, যদি কেউ সরকারের কর্তাব্যক্তির নাম কিংবা দলের কারো নাম বা পরিচিতি ব্যবহারের মাধ্যমে এ ধরনের কাজ করে। তাহলে আইন তার নিজের গতিতে চলবে। সরকার যেখানে সর্বোচ্চ কঠোর অবস্থান নিবে এবং যত দ্রুত সম্ভব। তদন্তের মাধ্যমে গ্রেফতার করা হবে।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি আইনশৃঙ্খলা বাহিনী এবং স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের যারা দায়িত্বে রয়েছেন আইন দ্রুততর গতিতে কার্যকরের ক্ষেত্রে যেখানে যে স্টেপ নেওয়া প্রয়োজন সেগুলো তারা নেবেন।

তিনি আরও বলেন, দেশের অভ্যন্তরীণ শান্তি ও আইনের শাসন প্রতিষ্ঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত তৎপর রয়েছে। এ ধরনের যেকোনো দুষ্কৃতকারী যদি থাকে, যারা সেখানে আইন লঙ্ঘন করছে কিংবা যারা কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করবে, সরকার অবশ্যই কঠোরভাবে সেটা দমন করবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


আইনের লঙ্ঘন কঠোর হাতে দমন করবে সরকার:মাহদী আমিন

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image
আইনের লঙ্ঘন কঠোর হাতে দমন করবে সরকার: মাহদী আমিনকনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওসহ রাজধানীর বিভিন্ন স্থানে হামলা ইস্যুতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, আইনের লঙ্ঘন সরকার কঠোর হাতে দমন করবে।তিনি বলেছেন, যারা আইন লঙ্ঘন করছে কিংবা কোনো ধরনের অস্থিতিশীলতা করার চেষ্টা করবে, সরকার অবশ্যই কঠোর হাতে তা দমন করবে।রোববার (২৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এই কথা বলেন।বাংলাদেশে গত দুই দিনে ক্লিনিকে হামলাসহ কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ বিষয়ে মাহদী আমিন বলেন, আমরাতো তখন জার্নিতে ছিলাম; যতটুকু জানি- মিরপুর-১ এর স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলায় ৯ জনকে খুব দ্রুততম সময়ে গ্রেফতার করা হয়েছে। সরকারের অবস্থান এখানে খুবই স্পষ্ট।তিনি বলেন, যদি কেউ সরকারের কর্তাব্যক্তির নাম কিংবা দলের কারো নাম বা পরিচিতি ব্যবহারের মাধ্যমে এ ধরনের কাজ করে। তাহলে আইন তার নিজের গতিতে চলবে। সরকার যেখানে সর্বোচ্চ কঠোর অবস্থান নিবে এবং যত দ্রুত সম্ভব। তদন্তের মাধ্যমে গ্রেফতার করা হবে।তিনি বলেন, আমরা বিশ্বাস করি আইনশৃঙ্খলা বাহিনী এবং স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের যারা দায়িত্বে রয়েছেন আইন দ্রুততর গতিতে কার্যকরের ক্ষেত্রে যেখানে যে স্টেপ নেওয়া প্রয়োজন সেগুলো তারা নেবেন।তিনি আরও বলেন, দেশের অভ্যন্তরীণ শান্তি ও আইনের শাসন প্রতিষ্ঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত তৎপর রয়েছে। এ ধরনের যেকোনো দুষ্কৃতকারী যদি থাকে, যারা সেখানে আইন লঙ্ঘন করছে কিংবা যারা কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করবে, সরকার অবশ্যই কঠোরভাবে সেটা দমন করবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
আইনের লঙ্ঘন কঠোর হাতে দমন করবে সরকার:মাহদী আমিন
0:00 0:00
1.0x