জনতার অনলাইন প্রেস ক্লাব

শার্শায় পুলিশের সাঁড়াশি অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার

শার্শায় পুলিশের সাঁড়াশি অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার

শার্শায় পুলিশের সাঁড়াশি অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার
শার্শায় পুলিশের সাঁড়াশি অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার

শার্শায় পুলিশের সাঁড়াশি অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার

যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সাবেক দুই ইউপি সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ।

শার্শা থানা পুলিশের এসআই (নিঃ) আশীষ সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পাড়িয়ার ঘোপ গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে মো. খোরশেদ আলম (৫০), রাড়িপুকুর গ্রামের তফসের আলীর ছেলে শেখ নাজমুল হাসান (৫১), গোপালপুর গ্রামের মৃত সুরত আলীর ছেলে মো. ইমানুর রহমান (৫৩) এবং আমলাই গ্রামের শাহাজান কবিরের ছেলে আবু বকর সিদ্দিক ওরফে হৃদয় (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, শার্শা থানার এফআইআর নং-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং-৩০২ মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সাবেক মেম্বার খোরশেদ আলমকে ২৬ সেপ্টেম্বর বিকেল ৫টা ১০ মিনিটে তার নিজ বাড়ি থেকে এবং সাবেক মেম্বার শেখ নাজমুল হাসানকে একই দিন রাত ১১টা ১৫ মিনিটে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ইমানুর রহমানকে ২৭ সেপ্টেম্বর রাত ১টা ৫ মিনিটে এবং আবু বকর সিদ্দিক ওরফে হৃদয়কে রাত ১টা ২০ মিনিটে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ শামিনুল হক বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শার্শা থানা পুলিশের বিশেষ অভিযান কঠোরভাবে অব্যাহত রয়েছে। অপরাধের সঙ্গে যারাই জড়িত থাকুক, তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়ার সুযোগ নেই। শার্শার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

গ্রেপ্তার চার আসামিকে ২৭ সেপ্টেম্বর যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


শার্শায় পুলিশের সাঁড়াশি অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image
শার্শায় পুলিশের সাঁড়াশি অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তারযশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সাবেক দুই ইউপি সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ।শার্শা থানা পুলিশের এসআই (নিঃ) আশীষ সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পাড়িয়ার ঘোপ গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে মো. খোরশেদ আলম (৫০), রাড়িপুকুর গ্রামের তফসের আলীর ছেলে শেখ নাজমুল হাসান (৫১), গোপালপুর গ্রামের মৃত সুরত আলীর ছেলে মো. ইমানুর রহমান (৫৩) এবং আমলাই গ্রামের শাহাজান কবিরের ছেলে আবু বকর সিদ্দিক ওরফে হৃদয় (২২)।পুলিশ সূত্রে জানা গেছে, শার্শা থানার এফআইআর নং-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং-৩০২ মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, সাবেক মেম্বার খোরশেদ আলমকে ২৬ সেপ্টেম্বর বিকেল ৫টা ১০ মিনিটে তার নিজ বাড়ি থেকে এবং সাবেক মেম্বার শেখ নাজমুল হাসানকে একই দিন রাত ১১টা ১৫ মিনিটে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ইমানুর রহমানকে ২৭ সেপ্টেম্বর রাত ১টা ৫ মিনিটে এবং আবু বকর সিদ্দিক ওরফে হৃদয়কে রাত ১টা ২০ মিনিটে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।শার্শা থানার অফিসার ইনচার্জ শামিনুল হক বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শার্শা থানা পুলিশের বিশেষ অভিযান কঠোরভাবে অব্যাহত রয়েছে। অপরাধের সঙ্গে যারাই জড়িত থাকুক, তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়ার সুযোগ নেই। শার্শার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”গ্রেপ্তার চার আসামিকে ২৭ সেপ্টেম্বর যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
শার্শায় পুলিশের সাঁড়াশি অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার
0:00 0:00
1.0x