জনতার অনলাইন প্রেস ক্লাব
জন দুর্ভোগ

জন দুর্ভোগ

কচুয়ায় বাইছারা-সপিবাদ প্রধান সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কার ও ড্রেনেজের দাবি'

কচুয়ায় বাইছারা-সপিবাদ প্রধান সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কার ও ড্রেনেজের দাবি'
সড়ক ও পথচারী নেতাদের দাবি' ছবি চিত্র,

চাঁদপুরের কচুয়া উপজেলার বাইছারা-সপিবাদ প্রধান সড়কের বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। দ্রুত সড়ক সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার দাবি জানিয়েছেন তারা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হয়েছে। পিচ উঠে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি।

স্থানীয়রা জানান, একটু বৃষ্টি হলেই সড়কে হাঁটু সমান কাদা-পানি জমে একাকার হয়ে যায়। বৃদ্ধ ও রোগীদের নিয়ে চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে। সড়কে পানি জমে থাকায় বাইছারা বাজারের দোকানপাটে পানি ঢুকে যায়। ফলে ঠিকমতো ব্যবসা-বাণিজ্য করতে পারছেন না ব্যবসায়ীরা। গাড়ি চলাচলের সময় রাস্তার কাদা পানি ছিটকে দোকানে গিয়ে পড়ে।

বাইছারা বাজার থেকে সপিবাদ পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কের একই চিত্র। কোথাও কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দুর্ভোগ আরও বেড়েছে।

এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন। তারা কচুয়ার গণমানুষের নেতা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে সড়কটি দ্রুত সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থা চালুর জোর দাবি জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


কচুয়ায় বাইছারা-সপিবাদ প্রধান সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কার ও ড্রেনেজের দাবি'

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image
চাঁদপুরের কচুয়া উপজেলার বাইছারা-সপিবাদ প্রধান সড়কের বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। দ্রুত সড়ক সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার দাবি জানিয়েছেন তারা।সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হয়েছে। পিচ উঠে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি।স্থানীয়রা জানান, একটু বৃষ্টি হলেই সড়কে হাঁটু সমান কাদা-পানি জমে একাকার হয়ে যায়। বৃদ্ধ ও রোগীদের নিয়ে চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে। সড়কে পানি জমে থাকায় বাইছারা বাজারের দোকানপাটে পানি ঢুকে যায়। ফলে ঠিকমতো ব্যবসা-বাণিজ্য করতে পারছেন না ব্যবসায়ীরা। গাড়ি চলাচলের সময় রাস্তার কাদা পানি ছিটকে দোকানে গিয়ে পড়ে।বাইছারা বাজার থেকে সপিবাদ পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কের একই চিত্র। কোথাও কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দুর্ভোগ আরও বেড়েছে।এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন। তারা কচুয়ার গণমানুষের নেতা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে সড়কটি দ্রুত সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থা চালুর জোর দাবি জানান।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
কচুয়ায় বাইছারা-সপিবাদ প্রধান সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কার ও ড্রেনেজের দাবি'
0:00 0:00
1.0x