জনতার অনলাইন প্রেস ক্লাব

শার্শার রুদ্রপুর সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ মাদক কারবারি আটক

শার্শার রুদ্রপুর সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ মাদক কারবারি আটক

শার্শার রুদ্রপুর সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ মাদক কারবারি আটক
শার্শার রুদ্রপুর সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ মাদক কারবারি আটক

যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮৫ বোতল ভারতীয় উইনিক্স সিরাপসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক ব্যক্তি হলেন শার্শা উপজেলার গোগা ইউনিয়নের গোগা গ্রামের মৃত নাসির উদ্দীনের ছেলে রওশন আলী (৫৮)।

বিজিবি জানায়, রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৮৫ বোতল ভারতীয় উইনিক্স সিরাপসহ রওশন আলীকে আটক করা হয়।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, সীমান্তে মাদক ও অন্যান্য চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শার্শা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


শার্শার রুদ্রপুর সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ মাদক কারবারি আটক

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image
যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮৫ বোতল ভারতীয় উইনিক্স সিরাপসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আটক ব্যক্তি হলেন শার্শা উপজেলার গোগা ইউনিয়নের গোগা গ্রামের মৃত নাসির উদ্দীনের ছেলে রওশন আলী (৫৮)।বিজিবি জানায়, রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৮৫ বোতল ভারতীয় উইনিক্স সিরাপসহ রওশন আলীকে আটক করা হয়।খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।তিনি আরও জানান, সীমান্তে মাদক ও অন্যান্য চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শার্শা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
শার্শার রুদ্রপুর সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ মাদক কারবারি আটক
0:00 0:00
1.0x