দাগনভূঞায় মানবাধিকার কার্যক্রম জোরদারের প্রত্যয়
তৃণমূলে অধিকার সচেতনতা বাড়ানো ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান
ফেনীর দাগনভূঞায় আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত কমিটির কর্মকর্তাদের পরিচিতি, সাংগঠনিক কার্যক্রমের পরিকল্পনা এবং তৃণমূল পর্যায়ে মানবাধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
রোববার দাগনভূঞা উপজেলা সদরের হোটেল স্টার রেডিসন কনভেনশন হলে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ শহীদ উল্ল্যাহ।
সভায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার দাগনভূঞা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ জানে আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শাখার সহসভাপতি মো. নুরুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবুল কাশেম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম খান, চট্টগ্রাম বিভাগীয় সহকারী পরিচালক মাওলানা বরকত উল্ল্যাহ, চট্টগ্রাম জেলা মাদক ও ভূমি বিষয়ক সচিব মোহাম্মদ ইব্রাহিম মুন্না, পটিয়া থানা সভাপতি মোহাম্মদ সফিকুল আলম এবং সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহকারী যুগ্ম মহাসচিব ও ফেনী জেলা আঞ্চলিক পরিচালক এবং জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) ফেনী জেলা শাখার দপ্তর সম্পাদক মোহাম্মদ হানিফ।
প্রধান অতিথির বক্তব্যে আবুল কাশেম বলেন, তৃণমূল পর্যায়ে মানবাধিকার কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করতে নবগঠিত উপজেলা কমিটিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মানুষের মৌলিক অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং আইনগত সহায়তা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিশেষ অতিথি মোহাম্মদ সেলিম খান বলেন, মানবাধিকার কার্যক্রমকে শুধু সাংগঠনিক পরিসরে সীমাবদ্ধ না রেখে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। অসহায় ও অধিকারবঞ্চিত মানুষের সমস্যা চিহ্নিত করে তাদের পাশে দাঁড়াতে উপজেলা কমিটির সদস্যদের সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
মাওলানা বরকত উল্ল্যাহ বলেন, তৃণমূল পর্যায়ে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়িয়ে মানবাধিকার কার্যক্রমকে আরও কার্যকর করতে হবে। পাশাপাশি সাংগঠনিক শৃঙ্খলা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিশেষ অতিথি মোহাম্মদ হানিফ বলেন, মানবাধিকার কার্যক্রম সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। অসহায়, নির্যাতিত ও অধিকারবঞ্চিত মানুষের পাশে থেকে তাদের আইনগত ও মানবিক সহায়তার পথ সুগম করতে হবে। দাগনভূঞা উপজেলা কমিটি মানবাধিকার সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ জানে আলম বলেন, নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে দাগনভূঞায় মানবাধিকার কার্যক্রম আরও গতিশীল করা হবে। মানুষের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠান সঞ্চালক ও উপজেলা শাখার সহসভাপতি মো. নুরুল ইসলাম বলেন, সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে প্রতিটি সদস্যকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং আইনগত সহায়তা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করা হবে।
সভায় উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরিচিতি সভায় নবনিযুক্ত কমিটির কর্মকর্তারা নিজেদের পরিচয় তুলে ধরেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতামত দেন।
এ সময় মানবাধিকার বিষয়ক সচেতনতামূলক সভা আয়োজন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, আইনগত সহায়তা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সংগঠনের কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং নবনিযুক্ত কমিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

মতামত