৬৭ লক্ষ টাকার বাজেটে হরিলুটের খেলা: ৩ নং চর লরেন্স ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে উন্নয়নের নামে প্রহসন!
উন্নয়নের নামে সরকারি বরাদ্দের টাকা কীভাবে হরিলুট হয়, তার জ্বলন্ত প্রমাণ ৩ নং চর লরেন্স ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের রাস্তা সংস্কার কাজ। যেখানে ৬৭ লক্ষ টাকার বিশাল বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে এলাকার মানুষের চলাচলের কষ্ট দূর করতে, সেখানে বাস্তবে দেখা যাচ্ছে খালের পাড়ে নামকাওয়াস্তে কিছু ইটের কণা ও রাবিশ ফেলে কাজের ইতি টানার অপচেষ্টা।
এটি কেবল কাজের অবহেলা নয়—এটি সরাসরি জনগণের সাথে প্রতারণা এবং সরকারি অর্থ আত্মসাতের সুস্পষ্ট নমুনা।
- বাজেট কোথায় গেল? ৬৭ লক্ষ টাকার সিডিউল অনুযায়ী রাস্তার যে গভীরতা, চওড়া এবং মানসম্মত উপকরণ থাকার কথা ছিল, তার সিংহভাগ টাকা কার পকেটে গেল? খালের পাড়ে কোনো টেকসই গাইড ওয়াল বা গাবিয়ন বাঁধ ছাড়া এভাবে খালের ঢালে ইটের কুচি ছিটিয়ে রাখলে সামান্য বৃষ্টিতেই তা খালে তলিয়ে যাবে। এর জবাব কে দেবে? জনগণের ট্যাক্সের টাকায় ঠিকাদাররা পকেট ভরবে আর ইঞ্জিনিয়াররা চোখ বন্ধ করে থাকবে—এই নৈরাজ্য আর কতদিন চলবে? অবিলম্বে এই নিম্নমানের কাজ বন্ধ রেখে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে এবং ৬৭ লক্ষ টাকার কাজের সঠিক সিডিউল এলাকাবাসীর সামনে প্রকাশ করতে হবে। সিডিউল অনুযায়ী উপযুক্ত পাইলিং/গাইড ওয়াল নিশ্চিত করে পূর্ণাঙ্গ ও টেকসই রাস্তা নির্মাণ করতে হবে। দুর্নীতির সাথে জড়িত ঠিকাদার ও গাফিলতি করা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
মতামত