জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধ ও জননিরাপত্তার দাবিতে পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধ ও জননিরাপত্তার দাবিতে পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধ ও জননিরাপত্তার দাবিতে পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল
আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধ ও জননিরাপত্তার দাবিতে পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতা প্রতিরোধ এবং সর্বসাধারণের জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে খাগড়াছড়ির পানছড়িতে এক বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬ ইং বিকেলে পানছড়ি উপজেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। মিছিলে ফ্যাসিবাদের দোসরদের যেকোনো ধরনের ষড়যন্ত্র ও নৈরাজ্য রুখে দিতে বিএনপি ও সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী। এছাড়াও উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যেকোনো ধরনের দেশবিরোধী অপতৎপরতা ও বিশৃঙ্খলা প্রতিহত করতে বিএনপির নেতা-কর্মীরা রাজপথে সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

পানছড়ি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় মিছিল ও সমাবেশটি অত্যন্ত শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধ ও জননিরাপত্তার দাবিতে পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতা প্রতিরোধ এবং সর্বসাধারণের জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে খাগড়াছড়ির পানছড়িতে এক বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬ ইং বিকেলে পানছড়ি উপজেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। মিছিলে ফ্যাসিবাদের দোসরদের যেকোনো ধরনের ষড়যন্ত্র ও নৈরাজ্য রুখে দিতে বিএনপি ও সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী। এছাড়াও উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।সমাবেশে বক্তারা বলেন, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যেকোনো ধরনের দেশবিরোধী অপতৎপরতা ও বিশৃঙ্খলা প্রতিহত করতে বিএনপির নেতা-কর্মীরা রাজপথে সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।পানছড়ি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় মিছিল ও সমাবেশটি অত্যন্ত শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হয়।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধ ও জননিরাপত্তার দাবিতে পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল
0:00 0:00
1.0x