ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কের নির্মান কাজের শুভ উদ্বোধন।
ব্রাহ্মণবাড়িয়া ও পার্শ্ববর্তী জেলাগুলোর যোগাযোগ ব্যবস্থায় যোগ হলো এক নতুন মাত্রা। আজ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হলো বহুল প্রতীক্ষিত 'ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর-লাখাই' আঞ্চলিক মহাসড়কের নির্মাণ কাজের। এই সড়ক চালুর মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জসহ ভাটি অঞ্চলের লাখ লাখ মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্প পরিচালক
#_জনাব মো. মোফাজ্জল হায়দার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মহাসড়কটির নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন-
#_জনাব এম এ হান্নান এমপি
মাননীয় সংসদ সদস্য,
২৪৩ ব্রাহ্মণবাড়িয়া ১, নাসিরনগর।
সদস্য, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন -
#_জনাব আলহাজ্ব সিরাজুল ইসলাম
সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি। প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -
মোঃ ইউনুস আলী, নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপদ বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া। মোহাম্মদ ইরফান উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার, নাসিরনগর। অধ্যাপক মোঃ রমজান আলী, অধ্যক্ষ, নাসিরনগর সরকারি কলেজ। মোহাম্মদ শাহিনুল ইসলাম শাহিন, সাংগঠনিক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএন পি। মোঃ রেনু ভূঁইয়া, উপদেষ্টা ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি। কে এম বশির উদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক, নাসিরনগর উপজেলা বিএনপি। সঞ্চালনায় ছিলেন - এডভোকেট আলী আজম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক, নাসিরনগর উপজেলা বিএন পি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ, সামাজিক-রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ।
উদ্বোধনী বক্তবে প্রধান অতিথি বলেন, "এই আঞ্চলিক মহাসড়কটি শুধু দুটি এলাকার সংযোগস্থল নয়, এটি অবহেলিত নাসিরনগরের শিক্ষা, চিকিৎসা, অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি, কৃষি পণ্য পরিবহন এবং দ্রুততম সময়ে জেলা সদরে পৌঁছানোর ক্ষেত্রে এক বিপ্লব ঘটাবে। জনগণের দুর্ভোগ লাঘবে বর্তমান সরকার মানসম্মত অবকাঠামো নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন এই প্রশস্ত ও আধুনিক আঞ্চলিক মহাসড়কটি নির্মিত হওয়ায়:সময় ও খরচ সাশ্রয়: ঢাকা-সিলেট মহাসড়কের সঙ্গে সরাসরি সংযোগ তৈরি হওয়ায় যাতায়াতের সময় ও জ্বালানি খরচ অনেকাংশে কমে আসবে। শিক্ষা, চিকিৎসা ও অর্থনৈতিক গতিশীলতায় এই আঞ্চলিক মহাসড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মহাসড়কটি উদ্বোধন হওয়ায় স্থানীয় বাসিন্দারা গভীর সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, দীর্ঘদিন পর এই সড়কটি আধুনিক রূপ পাওয়ায় অত্র অঞ্চলের বাণিজ্য ও জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

মতামত