মেহেরপুর জেলার গাংনী থানাধীন বামুন্দী পুলিশ ক্যাম্প বার্ষিক পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) উজ্জ্বল কুমার রায়।
পরিদর্শনকালে তিনি ক্যাম্পে কর্মরত সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি ক্যাম্পের অফিস কক্ষ ও ব্যারাক ঘুরে দেখেন এবং ক্যাম্পের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যালোচনা করেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করা, মাদকমুক্ত সমাজ গঠন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপরাধ নিয়ন্ত্রণে সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের কঠোর নির্দেশনা দেন।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

মতামত