জনতার অনলাইন প্রেস ক্লাব

সুতারখালী ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল

সুতারখালী ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল

ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে চালনার সুতারখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলের নেতৃত্ব দেন সুতারখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব আঃ বারিক গাজী। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শেখ রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোঃ জুবাইদুর রহমান বুলবুল, মাসুদুর রহমান, গাজী রবিউল ইসলাম, গাজী ফারুক সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক।

রোববার বিকেলে চালনা মেরিন ঘাট থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ডাক বাংলা প্রদক্ষিণ করে বৌমার গাছতলায় গিয়ে শেষ হয়।

এসময় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ধ্বংস করে জনগণের ওপর জুলুম-নির্যাতন চালানো হচ্ছে। এই নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবে। তারা অবিলম্বে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠার দাবি জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


সুতারখালী ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image
ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে চালনার সুতারখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।মিছিলের নেতৃত্ব দেন সুতারখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব আঃ বারিক গাজী। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শেখ রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোঃ জুবাইদুর রহমান বুলবুল, মাসুদুর রহমান, গাজী রবিউল ইসলাম, গাজী ফারুক সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক।রোববার বিকেলে চালনা মেরিন ঘাট থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ডাক বাংলা প্রদক্ষিণ করে বৌমার গাছতলায় গিয়ে শেষ হয়।এসময় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ধ্বংস করে জনগণের ওপর জুলুম-নির্যাতন চালানো হচ্ছে। এই নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবে। তারা অবিলম্বে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠার দাবি জানান।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
সুতারখালী ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল
0:00 0:00
1.0x