৭০০ বছরের ঐতিহ্যবাহী শাহী মসজিদে জামায়াতের সাংগঠনিক বৈঠক, ক্ষুব্ধ স্থানীয়রা ৫৩ মিনিট আগে

চট্টগ্রাম শহরে জননিরাপত্তা নিয়ে উদ্বেগ দিন-রাতেই বাড়ছে ছিনতাইয়ের আতঙ্ক! ১ ঘন্টা আগে

নবীনগরে এবার আওয়ামীলীগ সভাপতি সত্য দাস গ্রেপ্তার, ১ ঘন্টা আগে

নবীনগরে এবার আওয়ামীলীগ সভাপতি সত্য দাস গ্রেপ্তার, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের ওয়ার্ড কমিটির এক সভাপতিকে এবার গ্রেপ্তার করা হয়েছে। তার নাম সত্য রঞ্জন দাস ৫৮। তিনি নবীনগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ভোলাচং আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের কার্যকরী কমিটির সদস্য। রবিবার ২৭ সেপ্টেম্বর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। নবীনগর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেপ্তার হওয়া আওয়ামীলীগ নেতা সত্য রঞ্জনের ভ্রাতুষ্পুত্র পিন্টু দাস জানান, প্রতিদিনের মতো রবিবার রাতেও তার কাকা সত্য রঞ্জন ভোলাচং বাজারে অবস্থিত নিজস্ব ফার্মেসীতে রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন। সেসময় আনুমানিক রাত ৯ টার দিকে নবীনগর থানার পুলিশ এসে তাকে সত্য আটক করে নবীনগর থানায় নিয়ে যায়। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে, আবারও নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের মাঝে গ্রেপ্তার আতংক ছড়িয়ে পড়ে। নবীনগর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী আজ সকালে বলেন,'সত্যবাবুকে রাজনৈতিক মামলায় রবিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।' তিনি আরও জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ ধরণের গ্রেপ্তার অব্যাহত থাকবে। ১ ঘন্টা আগে

সংঘর্ষের পর পাল্টা মামলা শ্লীলতাহানির অভিযোগে মেলেনি প্রমাণ ১ ঘন্টা আগে
জনতার অনলাইন প্রেস ক্লাব

সংঘর্ষের পর পাল্টা মামলা শ্লীলতাহানির অভিযোগে মেলেনি প্রমাণ

 সংঘর্ষের পর পাল্টা মামলা শ্লীলতাহানির অভিযোগে মেলেনি প্রমাণ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ হলদিয়া (দেওয়ানকান্দি) গ্রামে রাস্তার ওপর বালু রাখা নিয়ে সংঘর্ষের ঘটনায় দায়ের করা শ্লীলতাহানির অভিযোগের সত্যতা পায়নি পুলিশের তদন্ত।গত ৩ সেপ্টেম্বর সকালে বালু রাখা নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাক্‌বিতণ্ডা ও পরে সংঘর্ষের ঘটনা ঘটে।এ ঘটনায় উভয় পক্ষই পৃথক মামলা দায়ের করে বলে জানিয়েছে পুলিশ।

এক পক্ষের অভিযোগ,সংঘর্ষের সময় হামলা,গাড়ি ভাঙচুর ও মালামাল নেওয়ার ঘটনা ঘটে।এ ঘটনায় কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন এবং পরে থানায় মামলা করা হয়।অন্যদিকে ঘটনার জেরে স্বপন শেখের স্ত্রী সুমা বেগম গত ৭ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পিটিশন মামলা করেন।

মামলায় দেওয়ান পরিবারের কয়েকজনের বিরুদ্ধে শ্লীলতাহানি ও ঘরবাড়ি লুটপাটের অভিযোগ আনা হয়।

আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করেন লৌহজং থানার উপপরিদর্শক (এসআই) অভিজিৎ পোদ্দার।

গত ১৯ সেপ্টেম্বর আদালতে দেওয়া তদন্ত প্রতিবেদনে শ্লীলতাহানি বা যৌন হয়রানির অভিযোগের পক্ষে কোনো সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়।তদন্তে ঘটনাস্থল পরিদর্শন এবং বাদীর কথিত সাক্ষী ও স্থানীয় নিরপেক্ষ ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়।এ সময় টানাহেঁচড়ায় কাপড় ছেঁড়ার অভিযোগ করা হলেও পুলিশকে কোনো ছেঁড়া কাপড় বা সংশ্লিষ্ট আলামত দেখাতে পারেননি বাদী।তদন্ত প্রতিবেদনে বলা হয়,মূল বিরোধের সূত্রপাত রাস্তার ওপর বালু রাখা নিয়ে।ঘটনায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৭ ও ৫০৬ ধারার অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়া গেলেও নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০/৩০ ধারার অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।তবে এ ঘটনায় উভয় পক্ষের বিরুদ্ধেই অভিযোগ ও মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।লৌহজং থানার ওসি মো:বোরহান উল ইসলাম বলেন,দেওয়ান পরিবারের এক সদস্যের মৃত্যুর পর স্বজনরা বাড়িতে আসা-যাওয়া করছিলেন।

এ সময় রাস্তার ওপর বালু থাকায় গাড়ি চলাচলে সমস্যা নিয়ে দুই পক্ষের মধ্যে বাক্‌বিতণ্ডা হয় এবং পরে ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারি হয়।ওসি আরও বলেন,উভয় পক্ষের মামলাই নেওয়া হয়েছে এবং তদন্ত শেষে যে ধারাগুলো প্রযোজ্য,সেসব ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।এদিকে তদন্ত প্রতিবেদনের পরও কয়েকটি অনলাইন পোর্টালে একতরফা সংবাদ প্রকাশের অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।তাদের দাবি,তদন্তে যেসব তথ্য উঠে এসেছে, সেগুলো বিবেচনায় না নিয়ে সংবাদ প্রকাশ করায় এলাকায় বিভ্রান্তি তৈরি হচ্ছে।স্থানীয় বাসিন্দারা প্রকৃত ঘটনা তুলে ধরে দায়িত্বশীল ও নিরপেক্ষভাবে সংবাদ প্রকাশের দাবি জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬


সংঘর্ষের পর পাল্টা মামলা শ্লীলতাহানির অভিযোগে মেলেনি প্রমাণ

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ হলদিয়া (দেওয়ানকান্দি) গ্রামে রাস্তার ওপর বালু রাখা নিয়ে সংঘর্ষের ঘটনায় দায়ের করা শ্লীলতাহানির অভিযোগের সত্যতা পায়নি পুলিশের তদন্ত।গত ৩ সেপ্টেম্বর সকালে বালু রাখা নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাক্‌বিতণ্ডা ও পরে সংঘর্ষের ঘটনা ঘটে।এ ঘটনায় উভয় পক্ষই পৃথক মামলা দায়ের করে বলে জানিয়েছে পুলিশ।এক পক্ষের অভিযোগ,সংঘর্ষের সময় হামলা,গাড়ি ভাঙচুর ও মালামাল নেওয়ার ঘটনা ঘটে।এ ঘটনায় কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন এবং পরে থানায় মামলা করা হয়।অন্যদিকে ঘটনার জেরে স্বপন শেখের স্ত্রী সুমা বেগম গত ৭ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পিটিশন মামলা করেন।মামলায় দেওয়ান পরিবারের কয়েকজনের বিরুদ্ধে শ্লীলতাহানি ও ঘরবাড়ি লুটপাটের অভিযোগ আনা হয়।আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করেন লৌহজং থানার উপপরিদর্শক (এসআই) অভিজিৎ পোদ্দার।গত ১৯ সেপ্টেম্বর আদালতে দেওয়া তদন্ত প্রতিবেদনে শ্লীলতাহানি বা যৌন হয়রানির অভিযোগের পক্ষে কোনো সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়।তদন্তে ঘটনাস্থল পরিদর্শন এবং বাদীর কথিত সাক্ষী ও স্থানীয় নিরপেক্ষ ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়।এ সময় টানাহেঁচড়ায় কাপড় ছেঁড়ার অভিযোগ করা হলেও পুলিশকে কোনো ছেঁড়া কাপড় বা সংশ্লিষ্ট আলামত দেখাতে পারেননি বাদী।তদন্ত প্রতিবেদনে বলা হয়,মূল বিরোধের সূত্রপাত রাস্তার ওপর বালু রাখা নিয়ে।ঘটনায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৭ ও ৫০৬ ধারার অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়া গেলেও নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০/৩০ ধারার অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।তবে এ ঘটনায় উভয় পক্ষের বিরুদ্ধেই অভিযোগ ও মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।লৌহজং থানার ওসি মো:বোরহান উল ইসলাম বলেন,দেওয়ান পরিবারের এক সদস্যের মৃত্যুর পর স্বজনরা বাড়িতে আসা-যাওয়া করছিলেন।এ সময় রাস্তার ওপর বালু থাকায় গাড়ি চলাচলে সমস্যা নিয়ে দুই পক্ষের মধ্যে বাক্‌বিতণ্ডা হয় এবং পরে ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারি হয়।ওসি আরও বলেন,উভয় পক্ষের মামলাই নেওয়া হয়েছে এবং তদন্ত শেষে যে ধারাগুলো প্রযোজ্য,সেসব ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।এদিকে তদন্ত প্রতিবেদনের পরও কয়েকটি অনলাইন পোর্টালে একতরফা সংবাদ প্রকাশের অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।তাদের দাবি,তদন্তে যেসব তথ্য উঠে এসেছে, সেগুলো বিবেচনায় না নিয়ে সংবাদ প্রকাশ করায় এলাকায় বিভ্রান্তি তৈরি হচ্ছে।স্থানীয় বাসিন্দারা প্রকৃত ঘটনা তুলে ধরে দায়িত্বশীল ও নিরপেক্ষভাবে সংবাদ প্রকাশের দাবি জানিয়েছেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
সংঘর্ষের পর পাল্টা মামলা শ্লীলতাহানির অভিযোগে মেলেনি প্রমাণ
0:00 0:00
1.0x