দরবার-এ বেতাগী আস্তানা শরীফে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
বেতাগী আনজুমানে রহমানিয়ার ব্যবস্থাপনায় ১৪৪৮ হিজরী পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ) উপলক্ষে বেতাগী ইউনিয়নের মাদ্রাসা, স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে ৪র্থ তম ক্বেরাত ও নাত প্রতিযোগীতা ২০২৬ ইং ও হযরত শাহ জিল্লুর রহমান (রহ:) ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বেতাগী ইউনিয়নের ইবতেদায়ী মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয় ও কে জি স্কুলে ২০২৫ সালে ৫ম শ্রেণি হতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের ২য় পুরষ্কার বিতরণ অনুষ্ঠান ২৭ সেপ্টেম্বর রবিবার বেলা ২টা হতে অনুষ্ঠিত হয়। এতে সভাপত্বি করেন দরবার-এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান (আশরফশাহ্)। অনুষ্ঠানে অতিথি ও আলোচক ছিলেন বেতাগী রহমানিয়া জামেউল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ নূরী, হিজরী নববর্ষ উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা মহাসচিব মুহাম্মদ এনামুল হক সিদ্দিকী, বিশিষ্ট রাজনীতিবীদ মোহাম্মদ সোলায়মান, বেতাগী আনজুমানে রহমানিয়ার সদস্য ডা: মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ হারুন, উপাধ্যক্ষ মাওলানা জসিম উদ্দীন আবেদী, সাংবাধিক আব্বাস হোসাইন আফতাব, জগলুল হুদা, মাস্টার মোহাম্মদ সেলিম, পশ্চিম বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ক্বেরাত নাত প্রতিযোগীতা উদযাপন পরিষদ ২৬ এর আহবায়ক মাস্টার ফারুক আহমেদ, পূর্ব বেতাগী হযরত ওয়ায়েজ উদ্দীন শাহ (রহ:) কে জি স্কুলের প্রধান শিক্ষক ও ক্বেরাত নাত প্রতিযোগীতা উদযাপন পরিষদ ২৬ এর সদস্য সচিব মাওলানা মোহাম্মদ জামাল হোসাইন, গুনগুনিয়া বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আরিফ হোসেন, বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এস এম শাখাওয়াতুল ইসলাম, সংগঠক আমান উল্লাহ আমান, বেতাগী রহমানিয়া ইনস্টিটিউট এর শিক্ষক মোহাম্মদ ইদ্রিস, হযরত হাফেজ শাহ বজলুর রহমান (রহ:) সুন্নী নূরানী ইবতেদায়ী মাদ্রাসার সুপার মাওলানা মিজানুর রহমান, পূর্ব বেতাগী ইশকে মোস্তফা (দ:) মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ শাকিল, শিক্ষক মোহাম্মদ জাবেদ, কর্ণফুলী মডার্ণ স্কুলের শিক্ষিকা মোছাম্মৎ আনিকা আকতার প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, অত্র এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুমলমতী ছাত্র-ছাত্রীদেরকে লেখাপড়ার প্রতি উৎসাহিত করার জন্য বেতাগী আনজুমানে রহমানিয়ার এই উদ্যেগ প্রশংসনীয়। বক্তারা শিক্ষা বিস্তারে সমাজ উন্নয়নে সৃজনশীল সাংস্কৃতিক কার্যক্রমে ধন্যাড্ড ব্যাক্তিদের এগিয়ে আসার আহবান জানান। উক্ত অনুষ্ঠানে বেতাগী ইউনিয়নে ১৯ শিক্ষা প্রতিষ্ঠান হতে ১০৮জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ক্বেরাত ও নাত প্রতিযোগীতায় ৪০ জনকে ক্রেস্ট, সনদ ও বই বিতরণ করা হয়। অংশগ্রহণকারী সকল ছাত্র-ছাত্রীদেরকে শান্তনা পুরষ্কার দেওয়া হয়। সাথে ২৫ সালে ৫ম শ্রেণি হতে ৬ষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ ৫৭ জন ছাত্র-ছাত্রীকে ক্রেস্ট ও বই বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্বেরাত নাত প্রতিযোগীতা উদযাপন পরিষদ ২৬ এর যুগ্ম আহবায়ক মুহাম্মদ আরিফুর রহমান রাশেদ।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

মতামত