অদ্য ২৬/০৯/২০২৬ খ্রিষ্টাব্দ, রোজ শনিবার, দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের সার্বিক কার্যক্রম এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শন করেন চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা মহোদয়।
এসময় তিনি হাসপাতালের বিভিন্ন সেবা কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি, গুণগত মান এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এমওডিসি ডা. দীপন দেবনাথ এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. রাজিব সরদার।
হাসপাতালের সেবার মানোন্নয়ন ও চলমান উন্নয়নমূলক কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

মতামত