চট্টগ্রামের চন্দনাইশে অবস্থিত বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগের উদ্যোগে ৫ দিনব্যাপী বিশেষ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে।
আগামী ২৬ সেপ্টেম্বর শনিবার থেকে ৩০ সেপ্টেম্বর বুধবার ২০২৬ পর্যন্ত চলবে এ বিশেষ অফার। এ সময়ে হাসপাতালের পক্ষ থেকে সকল প্রকার সার্জিক্যাল অপারেশনে ৩০ শতাংশ ছাড় দেওয়ার কথা জানানো হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অভিজ্ঞ সার্জারি বিভাগের চিকিৎসকদের তত্ত্বাবধানে রোগীদের প্রয়োজনীয় সার্জিক্যাল চিকিৎসা ও অপারেশন সেবা প্রদান করা হবে। স্বল্প সময়ে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি রোগীদের জন্য এ বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে।
হাসপাতালটি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বিজিসি বিদ্যানগরে অবস্থিত।
হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৬ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে রোগীরা এ বিশেষ সার্জারি অফারের সুবিধা গ্রহণ করতে পারবে
বিশেষ ছাড়: সকল প্রকার সার্জিক্যাল অপারেশনে ৩০ শতাংশ।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

মতামত