আসন্ন পাথারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবদুল মমিনকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও উদ্দীপনা তৈরি হয়েছে। শিক্ষা, সমাজসেবা এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কারণে এলাকাবাসীর কাছে তিনি অন্যতম পরিচিত ও গ্রহণযোগ্য মুখ।তিনি সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের দাতা সদস্য, প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির চারবারের নির্বাচিত সভাপতি এবং পাথারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এলাকার সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার আদায়ের প্রত্যয় নিয়ে তিনি বর্তমানে ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের সুখ-দুঃখ, বিভিন্ন সমস্যা এবং প্রত্যাশার কথা শুনছেন এবং তা সমাধানের আশ্বাস দিচ্ছেন।স্থানীয় সমর্থকদের দাবি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে তাঁর এই জনসংযোগ কার্যক্রমে অভূতপূর্ব সাড়া মিলছে। তবে প্রার্থীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই জনপ্রিয়তার প্রকৃত প্রতিফলন ঘটবে ব্যালট বাক্সে ভোটের মাধ্যমেই।নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে মো. আবদুল মমিন বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে গিয়ে পাথারিয়া ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যেই আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। জনগণ আমাকে সেবা করার সুযোগ দিলে ইউনিয়নের প্রতিটি গ্রামকে সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন করা হবে। বিশেষ করে অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো, রাস্তাঘাটের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, বিশুদ্ধ পানির সুব্যবস্থা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমি সর্বদা আন্তরিক থাকব।তিনি আরও বলেন, আমি পাথারিয়া ইউনিয়নকে একটি বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও উন্নত জনপদে রূপান্তর করতে চাই। চেয়ারম্যান নির্বাচিত হলে দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে। জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বচ্ছতা ও সততার সাথে আমি দায়িত্ব পালন করতে চাই। আমি আপনাদেরই সন্তান এবং আপনাদেরই একজন। তাই আপনাদের দোয়া ও মূল্যবান সমর্থন প্রত্যাশা করছি। স্থানীয় প্রবীণ মুরুব্বি ও সাধারণ ভোটাররা জানান, মোঃ আবদুল মমিনকে তারা সুখে-দুঃখে সবসময় পাশে পেয়েছেন। এলাকার যেকোনো সংকটময় মুহূর্তে তিনি আন্তরিকভাবে এগিয়ে আসেন। বিশেষ করে সামাজিক বিরোধ নিষ্পত্তি ও সালিশ-বৈঠকে তাঁর ন্যায়পরায়ণতা সবার নজর কেড়েছে। সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের সফল সভাপতি হিসেবে তাঁর শিক্ষানুরাগ এবং সততা এলাকাবাসীকে নতুন আশার আলো দেখাচ্ছে। তাদের বিশ্বাস, একজন জনবান্ধব ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে তিনি নির্বাচিত হলে পাথারিয়া ইউনিয়নের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত হবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।