জনতার অনলাইন প্রেস ক্লাব
নির্বাচন

নির্বাচন

সাতঘড়িয়ার খালপাড়ে সাঁকোর দাবি নির্বাচিত হলে নির্মাণের আশ্বাস মেম্বার প্রার্থী হাবিব মোল্লার

 সাতঘড়িয়ার খালপাড়ে সাঁকোর দাবি নির্বাচিত হলে নির্মাণের আশ্বাস মেম্বার প্রার্থী হাবিব মোল্লার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাতঘড়িয়া গ্রামে মেম্বার পদপ্রার্থী মো: হাবিবুর রহমান হাবিব মোল্লার নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৬ নভেম্বর) বাদ এশা সাতঘড়িয়া গ্রামের সাতঘড়িয়া খালপাড় সুইচগেট সংলগ্ন বাদল খানের বাড়িতে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।বৈঠকে সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন শাহিন সিকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন টুটুল শেখ।এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।উঠান বৈঠকে মেম্বার পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব মোল্লা বলেন,তাঁর বাবা সাতঘড়িয়া ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সফল মেম্বার ছিলেন।

 তিনি সবসময় এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে সেবা করে গেছেন।বাবার আদর্শ অনুসরণ করে তিনিও এলাকার মানুষের পাশে থাকতে চান উল্লেখ করে হাবিব মোল্লা বলেন,আমি নির্বাচিত হলে আমার বাবার মতো আপনাদের সুখে-দুঃখে পাশে থেকে সেবা করতে চাই।এলাকার মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই।এ সময় এলাকার দীর্ঘদিনের একটি সমস্যা তুলে ধরে তিনি বলেন,সাতঘড়িয়া খালপাড়ের এপার-ওপার যাতায়াতের জন্য দীর্ঘদিন ধরে কোনো ব্রিজ বা কালভার্ট নেই। এতে স্থানীয় বাসিন্দাদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।তিনি আরও বলেন,আপনারা আমাকে নির্বাচিত করার সুযোগ দিলে এখানে একটি ব্রিজ বা কালভার্ট নির্মাণের ব্যবস্থা করার চেষ্টা করব। 

সরকারি অনুদান না পেলেও প্রয়োজন হলে নিজস্ব অর্থায়নে অন্তত একটি বাঁশের সাঁকো নির্মাণ করব,যাতে এলাকার মানুষ সহজে যাতায়াত করতে পারেন।ভোটারদের উদ্দেশে তিনি বলেন,আপনাদের মূল্যবান ভোট ও দোয়া চাই। নির্বাচিত হলে আমার বাবার মতো সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব, ইনশাআল্লাহ।উঠান বৈঠকে উপস্থিত স্থানীয় বাসিন্দারা এলাকার উন্নয়ন,যোগাযোগব্যবস্থার উন্নতি ও জনসেবামূলক কার্যক্রমের বিষয়ে তাঁদের প্রত্যাশার কথা তুলে ধরেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


সাতঘড়িয়ার খালপাড়ে সাঁকোর দাবি নির্বাচিত হলে নির্মাণের আশ্বাস মেম্বার প্রার্থী হাবিব মোল্লার

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাতঘড়িয়া গ্রামে মেম্বার পদপ্রার্থী মো: হাবিবুর রহমান হাবিব মোল্লার নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৬ নভেম্বর) বাদ এশা সাতঘড়িয়া গ্রামের সাতঘড়িয়া খালপাড় সুইচগেট সংলগ্ন বাদল খানের বাড়িতে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।বৈঠকে সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন শাহিন সিকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন টুটুল শেখ।এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।উঠান বৈঠকে মেম্বার পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব মোল্লা বলেন,তাঁর বাবা সাতঘড়িয়া ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সফল মেম্বার ছিলেন। তিনি সবসময় এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে সেবা করে গেছেন।বাবার আদর্শ অনুসরণ করে তিনিও এলাকার মানুষের পাশে থাকতে চান উল্লেখ করে হাবিব মোল্লা বলেন,আমি নির্বাচিত হলে আমার বাবার মতো আপনাদের সুখে-দুঃখে পাশে থেকে সেবা করতে চাই।এলাকার মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই।এ সময় এলাকার দীর্ঘদিনের একটি সমস্যা তুলে ধরে তিনি বলেন,সাতঘড়িয়া খালপাড়ের এপার-ওপার যাতায়াতের জন্য দীর্ঘদিন ধরে কোনো ব্রিজ বা কালভার্ট নেই। এতে স্থানীয় বাসিন্দাদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।তিনি আরও বলেন,আপনারা আমাকে নির্বাচিত করার সুযোগ দিলে এখানে একটি ব্রিজ বা কালভার্ট নির্মাণের ব্যবস্থা করার চেষ্টা করব। সরকারি অনুদান না পেলেও প্রয়োজন হলে নিজস্ব অর্থায়নে অন্তত একটি বাঁশের সাঁকো নির্মাণ করব,যাতে এলাকার মানুষ সহজে যাতায়াত করতে পারেন।ভোটারদের উদ্দেশে তিনি বলেন,আপনাদের মূল্যবান ভোট ও দোয়া চাই। নির্বাচিত হলে আমার বাবার মতো সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব, ইনশাআল্লাহ।উঠান বৈঠকে উপস্থিত স্থানীয় বাসিন্দারা এলাকার উন্নয়ন,যোগাযোগব্যবস্থার উন্নতি ও জনসেবামূলক কার্যক্রমের বিষয়ে তাঁদের প্রত্যাশার কথা তুলে ধরেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
সাতঘড়িয়ার খালপাড়ে সাঁকোর দাবি নির্বাচিত হলে নির্মাণের আশ্বাস মেম্বার প্রার্থী হাবিব মোল্লার
0:00 0:00
1.0x