আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার কাউন্সিলর পদপ্রার্থীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখা।শুক্রবার (৬ নভেম্বর) মুন্সীগঞ্জ পৌরসভার শহীদি চত্বর এলাকায় অবস্থিত জেলা জামায়াত কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা মুহাম্মদ আব্দুল জব্বার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও মুন্সীগঞ্জ জেলা জামায়াতের আমির আ.জ.ম.রুহুল কুদ্দুস,জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক এ কে এম ফখরুদ্দিন রাজী,সহকারী সেক্রেটারি মো:আব্দুল মালেক।
এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও বিশিষ্ট চিকিৎসক ডা:সুজন শরীফ, জেলা কর্মপরিষদ সদস্য মো:আক্তার হোসেন,আরশাদ আলী ঢালী এবং ডা:মুহাম্মদ ইব্রাহিম দেওয়ান।জেলা কর্মপরিষদ সদস্য ও মানবসম্পদ বিভাগের পরিচালক মাওলানা মুহাম্মদ মোখছেদুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা ও সাংগঠনিক পর্যায়ের নেতারা অংশ নেন।এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমির মো:নুরুল আমিন সিকদার,গজারিয়া উপজেলা আমির মাওলানা মো:নুরে আলম,সিরাজদিখান উপজেলা আমির মুহাম্মদ কবির হোসেন এবং টঙ্গিবাড়ী উপজেলা আমির মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান।
এ ছাড়া পদ্মা থানা আমির মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেন ও শ্রীনগর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মীর নুরুজ্জামানসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার কাউন্সিলর পদপ্রার্থীরা অংশগ্রহণ করেন।আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের প্রস্তুতি ও নির্বাচনী কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়ার উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।দিনব্যাপী এ আয়োজনে প্রার্থীদের পাশাপাশি দলীয় নেতারাও উপস্থিত ছিলেন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

মতামত