জনতার অনলাইন প্রেস ক্লাব
নির্বাচন

নির্বাচন

ইসলামে জনপ্রতিনিধি নির্বাচন -----ফখরুল ইসলাম খান

ইসলামে জনপ্রতিনিধি নির্বাচন  -----ফখরুল ইসলাম খান

ইসলামে জনপ্রতিনিধি নির্বাচন

------------#ফখরুল_ইসলাম_খান।

ইসলাম একটি ধর্ম মাত্রই নয়, ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন বিধান, যা আল্লাহর রাসুল (সা:) তার ২৩ বছরের জীবনেই পরিপূর্ণ ভাবে বাস্তবায়ন করে গেছেন। ইসলাম আল্লাহর শ্বাশ্বত জীবন বিধান যা মুসলমানদের উপর ‘ফরজ’ করা হয়েছে। তা কোনো মানবীয় যুক্তি, সুবিধা-অসুবিধার নিরিখে বিচার্য নয়। মানুষের পক্ষে যে কোন সীমা লংঙ্গনের ঝুকিমুক্ত থাকাই হবে উত্তম কাজ। ইসলাম স্বভাব ধর্ম হিসেবে প্রতিটি মানুষের দায়িত্ব, অধিকার ও কর্তব্য সুস্পষ্টভাবে বর্ণনা করেছে। মানুষের জন্য যা কিছু কল্যাণকর তাই আল কুরআনে বিবৃত হয়েছে। এ সকল বিধিমালার সফল বাস্তবায়নের মাঝেই মানুষের শাশ্বত কল্যাণ নিহিত, এরই মাধ্যমে একটি সুষম শান্তিময় সমাজ গঠন করা সম্ভব। কিন্তু আজ আমরা এখন এক সংকটজনক অবস্থায় অবস্থান করছি। যেখানে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে চারদিক থেকে চলছে নানামুখী ষড়যন্ত্র। বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ। বিশ্বের দরবারে এদেশ মুসলিম রাষ্ট্র আর এ দেশের মানুষ ধর্মপ্রাণ মুসলমান হিসেবেই পরিচিত। 

★ বিবেক-বুদ্ধির (পরামর্শমূলক) দৃষ্টিতে সরকার গঠন:-

ইসলামিক সাংবিধানিক কাঠামোর ভিত্তি হিসেবে রয়েছে উম্মাহ (জনগণ), খিলাফত (জনপ্রধিনিত্ব), বায়া’ত (শপথ), শূরা (পরামর্শ) ও ওয়াজিব (বাধ্যবাধকতা)। এগুলো ইসলামে রাজনৈতিক জনপ্রতিনিধিত্বের মূলনীতিকে আরো নির্দিষ্ট করে তুলে ধরে।

কিফায়াহর আইনি বিধি মোতাবেক মানুষের অবশ্য পালনীয় কর্তব্যগুলো ভাগ করা যায় দু’ভাগে। ব্যক্তিগত ও সামষ্টিক। ব্যক্তিগত দায়িত্ব আরেক জনের ওপর অর্পণ করা যায় না। যেমন-যাকাত প্রদান, হজ্জ আদায় করা। এধরনের করণীয় ‘ফরজে আইন’ হিসেবে পরিচিত। আর ফরজে কিফায়াহর অর্ন্তভূক্ত ওই সব সামষ্টিক ধর্মীয় ও সামাজিক বাধ্যবাধকতা, যেগুলো অন্যের ওপর অর্পিত হতে পারে। রাজনৈতিক ক্ষেত্রে যে জনপ্রতিনিধিত্ব, তা ‘ফরজে কিফায়াহ। অতএব ইসলামের দৃষ্টিতে এটা এক ধরনের অবশ্য পালনীয় দায়িত্ব।

আর ‘ওয়াজিব’-এর অর্থ বাধ্যবাধকতা। সংক্ষেপে বলা যায়, ইসলামের নির্দেশ মানার জন্য যেসব পদক্ষেপ গ্রহন কিংবা উপায় অবলম্বন করতে হয়, সে গুলোও ধর্মীয় দায়িত্ব বলে পরিগণিত। শর্ত হলো, এ ক্ষেত্রে বাস্তবায়নের পন্থাটি ইসলামিক আইন মোতাবেক যথাযথ হতে হবে অবশ্যই।

ইসলামে পারস্পরিক পরামর্শের ভিত্তিতে জাতীয় সরকারসহ স্থানীয় সরকার গঠন করতে বলা হয়েছে। অন্যদিকে এই দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রের দৈনন্দিন কার্যক্রমে জনগণের সবার অংশগ্রহন অসম্ভব। উম্মাহর সদস্যদের পক্ষ থেকে জনপ্রতিনিধিত্বমূলক স্থায়ী প্রতিষ্ঠান গড়ে তোলাও ইসলামের দৃষ্টিতে প্রয়োজনীয়।

★ আদর্শ সমাজ ব্যবস্থা:-

আমাদের আখেরী নবী হযরত মুহাম্মাদ (সঃ) প্রতিষ্ঠিত রাষ্ট্রই একমাত্র আদর্শ কল্যাণ রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা, যেখানে সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তায়া’লার এবং মানুষ তাঁর প্রতিনিধি মাত্র। এ রাষ্ট্র বা সরকারের একমাত্র মালিক কোন ব্যক্তি, গোষ্ঠী বা দল নয়। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কি মানুষের জন্যে মঙ্গলকর এবং কি অমঙ্গলকর তা সুস্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহ তায়া’লা তাঁর পাক কালাম আল-কুরআন মজিদে এবং নবী হযরত মুহাম্মাদ (সঃ) তা কার্যকর করে দেখিয়েছেন বাস্তব জীবনে। অতএব যে বিধান, যে ব্যবস্থা, যে ফয়সালা আল্লাহ ও তাঁর রাসুল (সঃ) করে দিয়েছেন, তা পাল্টাবার, পরিবর্তন করার অথবা অন্য কোন বিধান রচনা ও ফয়সালা করার ক্ষমতা ও অধিকার কোন ব্যক্তি, গোষ্ঠী, দল অথবা কোন পার্লামেন্ট বা সংসদের নেই। এটাই হলো ইসলামী রাষ্ট্র বা সমাজ ব্যবস্থা।

★ জনপ্রতিনিধি নির্বাচনের গুরুত্ব:-

তাই বলা যায়, সাংবিধানিক এবং জনপ্রতিনিধিত্বমূলক সরকারের ধারণা ইসলামের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে গভীরভাবে নিহিত। ন্যায়-বিচার, সাম্য এবং মানুষের মর্যাদার মতো ইসলামী নৈতিক নির্দেশনায় প্রোথিত এর ভিত্তি। তদুপরি সুপ্রতিষ্ঠিত আইনি বিধানের দিক দিয়েও এটা গুরুত্বপূর্ণ। সাহাবায়ে কেরামগণ (রা:) এর এই কর্ম পদ্ধতিতে একথা অকাট্যভাবে প্রমাণিত হয় যে, ইসলামের দৃষ্টিতে রাসুলে করীম (স:) এর কাফন-দাফনের চাইতেও অধিক গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নিজেদের প্রশাসনিক কাঠামো ও ব্যবস্থাকে কার্যকর করা। তবে স্বীকার করতে হবে, এসব বিষয়কে অতীতে বাংলাদেশসহ মুসলিম বিশ্ব সঙ্কীর্ণ দৃষ্টিকোন থেকে দেখা হয়েছে। প্রথম চারজন জনপ্রতিনিধির (খলিফা) আমলের পর এ বিধানগুলোর প্রয়োগ ঘটেছে কদাচিৎ। আবার এগুলোকে প্রকাশ্যে চ্যালেঞ্জ কিংবা অস্বীকার করা হয়নি শাসক গোষ্ঠি অথবা ধর্মীয় মহল থেকে। বাংলাদেশসহ সারা বিশ্বের আধুনিক যুগের ইসলামিক মণীষীরা এসব ব্যাপারে ব্যাপকতর উপলব্ধির প্রয়াস পেয়েছেন। শূরার (পরামর্শের ভিত্তিতে) বিধানের প্রয়োগের পরিসরকে আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থার সাথে মিলিয়ে দেখা হচ্ছে। গণতন্ত্রের মূল উপাদানগুলোর মধ্যে আছে রাজনৈতিক বন্ধুত্ববাদ, বাক-স্বাধীনতা, জনগণ সম্পৃক্ত- এমন নির্বাচন, ‘চেক অ্যান্ড ব্যালান্স’ সহকারে ক্ষমতার পৃথককরণ, আইনসম্মত বিরোধীতা প্রভৃতি।

★ইসলাম ও গণতান্তিক স্থানীয় সরকার:-

গণতান্ত্রিক স্থানীয় সরকার প্রতিষ্টার জন্য বিশেষ করে ইসলামি ভিত্তির অনুসন্ধান করা মুসলমানদের অবশ্য কর্তব্য বলে। ইসলাম আল্লাহর শ্বাশ্বত জীবন বিধান, এ আদর্শ ও নীতির ভিত্তিতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সঃ) একটি জাতি গঠন করলেন, এক নতুন রাষ্ট্রের ভিত্তি প্রস্তর করলেন। হযরত মুহাম্মাদের (সঃ) নেতৃত্বে বিভিন্ন বংশ, গোত্র, ধর্ম ও দেশের লোক নিয়ে এক জাতি মাথা উচূঁ করে দাড়ালো। আবিসিনিয়ার বেলাল, পারস্যের সালমান, রোমের সুহাইল প্রমুখ মনীষীগণ এ নতুন জাতির শক্তি-স্তম্ভে পরিণিত হলেন। শুধু তাই নয়, ইসলামের মহান আদর্শে নবী মুহাম্মদ (সঃ) একটি মানুষের চিন্তাধারা, মন-মস্তিষ্ক, স্বভাব-চরিত্র ও আচার-আচরণ নতুন ছেঁচে ঢেলে সাজালেন, তাদেরকে পরিশুদ্ধ করলেন। এ সব চরিত্রবান লোকের নেতৃত্ব সমাজে প্রতিষ্ঠিত করলেন। কোন দেশের  আইন যতোই ভালো হোক না কেন, আইন প্রয়োগকারী সংস্থার কর্মীবাহিনী যদি চরিত্রবান না হয়, তারা যদি হয়- দুর্নীতি পরায়ণ ও স্বার্থপর, চরিত্রহীন ও লম্পট, দুর্বৃত্ত ও রক্ত পিপাসু, তাহলে মানুষের সমাজে সুখ-স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার কোন সম্ভাবনাই থাকবে না। তাই আল্লাহর আইনের ভিত্তিতে সমাজ পরিচালনার দায়িত্ব অবশ্যই থাকতে হবে চরিত্রবান জনপ্রতিনিধিদের হাতে। আর একেই বলে খেলাফত তথা আল্লাহর প্রতিনিধিত্ব। এ প্রতিনিধিত্বের দায়িত্বসহই মানুষকে সৃষ্টি করা হয়েছে।

★নির্বাচন নিয়ে কেন ভাববেন? 

দুনিয়াতে মানুষকে অযথা সৃষ্টি করা হয়নি। সৃষ্টি করা হয়নি তার শুধু জৈবিক প্রয়োজন পুরণ করার জন্যে। অথবা জীবনকে কানায় কানায় উপভোগ করার জন্যে। বরঞ্চ পাঠানো হয়েছে বিশেষ দ্বায়িত্বসহ। এ দায়িত্ব ও কর্তব্য পুরোপুরি পালন করলেই তাঁর জীবন হবে স্বার্থক। তারপর যিনি তাকে পাঠিয়েছেন, দুনিয়ার জীবন শেষে অবশ্যই তিনি তাকে জিজ্ঞাসাবাদ করবেন যে, সে দায়িত্ব পালন করছে কি না। মানুষের সে দায়িত্ব ও কর্তব্য হচ্ছে প্রতি মুহুর্তে আল্লাহর আইন, শাসন মেনে চলা। তার চার পাশের বস্তু ও সৃষ্টি নিশ্চয়ের সাথে আচরণ করতে হবে আল্লাহর আইন অনুযায়ী। তাহলেই দুনিয়ায় কোন বিশৃংখলা হবে না। কোন সমস্যার সম্মুখীন হতে হবে না।

★কেমন জনপ্রতিনিধি নির্বাচন করবেন:-

ইসলামের নির্দেশ মানার জন্য যেসব পদক্ষেপ গ্রহন কিংবা উপায় অবলম্বন করতে হয়, সে গুলোও ধর্মীয় দায়িত্ব বলে পরিগণিত। শর্ত হলো, এ ক্ষেত্রে বাস্তবায়নের পন্থাটি ইসলামিক আইন মাফিক যথাযথ হতে হবে অবশ্যই। এরপর জনগণের অবাধ্যকতার অধিকার প্রসঙ্গ। যখন দেখা যায়, শাসকগোষ্ঠী ইসলামের কয়েকটি মৌলিক বিষয় লঙ্ঘন করছেন, তখন এই অধিকার প্রয়োগের কথা আসে। সাংবিধানিক প্রেক্ষাপটে বলতে হয়, এই পরিস্থিতিতে যেখানে সম্ভব, শান্তিপূর্ণ উপায়ে শপথ (বায়া’ত) প্রত্যাহার করে নেয়াই বিধেয়। তা করা হবে অভিশংসন (ইমপিচমেন্ট) এবং পদ থেকে অপসারণের মাধ্যমে। জনগণের এই অধিকার প্রকাশ্যে তুলে ধরেছিলেন ইসলামের প্রথম জনপ্রতিনিধি (খলিফা) হযরত আবু বকর সিদ্দীক (রাঃ)। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উত্তরাধিকারী হিসেবে তিনি নির্বাচিত হয়েছিলেন মতৈক্যের ভিত্তিতে। এরপর মদীনার মসজিদে সমবেত সবার উদ্দেশ্যে তিনি বলেছিলেন- ‘‘আমাকে আপনাদের ওপর কর্তৃত্ব দেয়া হয়েছে। কিন্তু আমি আপনাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি নই। শাসনকার্য পরিচালনার ক্ষেত্রে যতক্ষণ আমি আল্লাহ তায়া’লাকে মেনে চলি, ততক্ষণ আমাকে মান্য করবেন। আর যখনই আমি আল্লাহকে অমান্য করব, আমার আনুগত্য করা আর আপনাদের জন্য বাধ্যতামূলক থাকবে না’’। একই মূলনীতি তুলে ধরে দ্বিতীয় জনপ্রতিনিধি (খলিফা) হযরত ওমর ফারুক (রাঃ) বলেছিলেন- ‘‘আমি সঠিক কাজ করব, আমাকে সাহায্য করুন। যখন আমার ভূল হবে, আমাকে সংশোধন করে দিন’’।

★ ইউপি নির্বাচনে ভোটারদের দায়িত্ব ও কর্তব্য:-

আমাদের বর্তমান স্থানীয় সরকার ব্যবস্থার একমাত্র চলমান ও সর্বাধিক গুরুত্বপূর্ণ স্তর ইউনিয়ণ পরিষদ। ইউনিয়ন পর্যায়ে শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা সৃষ্টির মাধ্যমে স্থানীয় আদর্শ নেতৃত্ব ও কার্যকর স্থানীয় প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে। যার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক পদ্ধতির জন্য একটি সূদৃঢ় ভীত রচনা করতে পারে। একই সাথে আমাদের সামাজিক ও অর্থনৈতিক অগ্রযাত্রাকে বেগমান করতে পারে।

নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার একটি অপরিহার্য পদক্ষেপ। শাসন প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহন নিশ্চিত করার একটি সর্বোত্তম পন্থা। নিজেদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দেয়ার মাধ্যমে শাসন প্রত্রিয়ায় নাগরিকগণ তাদের আশা-আকাংখা ও অগ্রাধিকারের প্রতিফলন ঘটাতে পারে। যার মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতি সূদৃঢ় ও সুসংহত হতে পারে। 

★সৎ ও যোগ্য ব্যক্তি নির্বাচন:-

‘‘নির্বাচনে ভয়ভীতি আর সন্ত্রাস, ডেকে আনবে সর্বনাস, সঠিক ব্যক্তি নির্বাচন, আনবে এলাকার উন্নয়ন’’। নির্বাচনে সৎ, যোগ্য ও জণকল্যাণে নিবেদিত প্রার্থীদের জয়ী করার উপর জাতি হিসেবে আমাদের ভবিষ্যৎ বহুলাংশে নির্ভর করে। তাই আমাদের প্রত্যেককে নিজস্ব অবস্থান থেকে নির্বাচনকালীন সকল অপকর্ম রুখে দাড়াতে  উদ্যোগী হওয়া প্রয়োজন। আরো প্রয়োজন জনগণকে সচেতন ও সংগঠিত করা। যাতে স্থানীয় সম্পদ কাজে লাগিয়ে সংঘবদ্ধ নাগরিক উদ্যোগের মাধ্যমে স্থানীয়ভাবে সকল সমস্যা সমাধানে আগ্রহী প্রার্থীদের জয়ী হতে পারে। নাগরিক সচেতনতা এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই আমাদের নির্বাচনী প্রক্রিয়ায় কাংখিত ও গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে এবং উপযুক্ত ব্যক্তি নির্বাচিত হতে পারে। এভাবেই আমাদের কলুষিত রাজনৈতিক প্রক্রিয়া শুদ্ধ হয়ে উঠার প্রক্রিয়া শুরু হয়। এই কথা কুরআন মজীদের এ আয়াত দ্বারা অকাট্যভাবে প্রমানিত। আল্লাহ ইরশাদ করেছেন -‘‘নিঃসন্দেহে আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন যে, তোমরা আমানত সমূহ-দায়িত্বপূর্ণ কাজের পদসমূহ-সে সবের যোগ্য লোকদেরকে দাও। আর (পারস্পরিক বিবাদ কালে) তোমরা যখন লোকদের মধ্যে ফয়সালা করবে, তখন (আল্লাহর আদেশ এই) যে, তোমরা অবশ্যই সু-বিচার করবে। আল্লাহ তোমাদেরকে নিশ্চয়ই অতীব উত্তম নীতির কথা বলছেন। আর আল্লাহ বন্তুতই সর্বশ্রোতা, সর্বদর্শী’’। গভীরভাবে চিন্তা-বিবেচনা করলে নিঃসন্দেহে বুঝতে পারা যায়- শাসক-প্রশাসক নির্বাচন করা মুসলিম জনগণের অধিকার ও কর্তব্য। অবশ্য তা করতে হবে ইসলামী শরিয়াতের স্থায়ী নিয়ম-বিধান অনুযায়ী। অন্তত সরকার বা প্রশাসক যে মুসলিম জনগণের ইচ্ছা ও মর্জির ভিত্তিতে গঠিত হতে হবে, তাতে আর কোনই সন্দেহ নেই। 

★ভোট পবিত্র আমানত:-

তাই নির্বাচনে ভোট দেয়া একটি নাগরিকের পবিত্র আমানত ও গণতান্ত্রিক অধিকার। তবে প্রার্থীদের সম্পর্কে জেনে, শুনে, বুঝে ভোট দেয়া আরো বড় নাগরিক দায়িত্ব। আমরা যাতে টাকার খেলা, দুর্নীতি আর পেশী শক্তির কাছে জিম্মি হয়ে না পড়ি। কারণ নির্বাচনের দিন ভোটের মাধ্যমে যে বীজ বপন করা হয়। তারই ফসল পাওয়া যায় পরবর্তী পাঁচ বছর। তাই বুঝে, শুনে ভোটাধিকার প্রয়োগ না করলে ভোটাররা তার নিজের পায়ে কুড়াঁল মারবে। কারণ টাকার বিনিময়ে ভোট দিলে পরবর্তীতে দুর্নীতি বেড়ে যাবে। কালো টাকার মালিক, পেশীশক্তির অধিকারী ও সন্ত্রাসীদেরকে নির্বাচিত করার অর্থই হবে দুর্নীতিকে সাহায্য করা। এর ফলে রাজনীতি আরো কলুষিত হবে।

তবে আমাদের দেশে বর্তমানে গণতন্ত্র বলতে শুধুমাত্র নির্বাচনকে বুঝে থাকি। নির্দিষ্ট সময় পরপর নির্বাচন অনুষ্টিত হবে, এতটুকুই যেন গণতান্ত্রিক ব্যবস্থার মূলকথা। গণতন্ত্র মূলত: এখন একদিনের ব্যাপার হয়ে দাড়িয়েছে এক কথায় বর্তমানে আমরা ‘‘একদিনের গণতন্ত্র’’ চর্চা করি। গণতান্ত্রিক প্রক্রিয়ার সুষ্টু ও যথাযথ বিকাশের জন্য শুধু ভোটের দিনই নয়, তার পূর্বের সময় আরো গুরুত্ব পূর্ণ। সে সময় প্রার্থীদের অতীত জীবনী জানা ও ভবিষ্যত পরিকল্পনা কি তা জানতে হবে। বিশেষ করে প্রার্থীর সততা ও যোগ্যতাকে বিশেষ গুরুত্ব দিতে হবে। সততা ও যোগ্যতা উভয়টার সমন্বয় না থাকলে কাংখিত ফলাফল আশা করা বোকামী ও বে-কুওফী ছাড়া আর কিছু নয়।

★সৎ ও যোগ্য প্রার্থী দেখে ভোট দিবেন:-

‘‘টাকার খেলায় ভূলবো না, ভোট আর বেচবো না, সুষ্টু নির্বাচনে প্রয়োজন, কালো টাকা,  ও পেশীশক্তি বর্জন’’ এ শ্লোগানটি সবার মুখে শুনা যায় ঠিকই কিন্তু কাজের বেলায় ঘটে ব্যতিক্রম। ভোটারদের প্রভাবিত করতে নির্বাচনে প্রার্থীরা মরিয়া হয়ে উঠেন। তারা ভোটারদেরকে নানাভাবে প্রলুব্ধ করতে উঠে-পড়ে লাগেন। নিজের যোগ্যতা ও জনকল্যাণে ব্যক্তিগত অঙ্গিকার ব্যক্ত করা ছাড়াও নির্বাচনী বৈতরনী পার হতে অনেক সময় প্রার্থীরা মিথ্যে প্রতারণার আশ্রয় নেন। নব কিছু করে দেয়ার মত লাগামহীন ওয়াদা প্রদান করেন। অনেকে আবার অন্যায় এবং অবৈধ কার্যক্রমে লিপ্ত হন। ভোট ক্রয়-বিক্রয়, জাল ভোট প্রদান, আঞ্চলিকতা, ভোট কেন্দ্র দখল, সন্ত্রাসী কার্যক্রম যার অন্যতম। দূর্ভাগ্যবশত: এ সকল অপকর্ম বর্তমানে আমাদের নির্বাচনী প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। এ সব অপকর্ম যে প্রার্থী যত বেশী করতে পারবে সে তত যোগ্যতম ব্যক্তি হিসেবে আমরা গ্রহন করি। যা আজ আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার জন্যই একটি চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে।

★ পরিশেষে আমরা বলতে পারি----- ইতিহাস এ কথার সাক্ষী যে, হযরত মুহাম্মাদ (সঃ) কর্তৃক ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হওয়ার পর সমাজে এক নতুন রূপ দেখতে পাওয়া গেল। মানুষের বহুদিনের হাহাকার-আর্তনাদ শেষ হয়ে গেল। নারী-পূরুষ ফিরে পেল তাদের সত্যিকার মানবিক মর্যাদা, চিরতরে বন্ধ হয়ে গেল মানুষে মানুষে দ্বন্ধকলহ, হত্যা, লুট, ব্যভিচার এবং একে অপরকে নির্মূল করার সকল জিঘাংসা। হিংস্র মানুষ ফিরে পেল পূত-পবিত্র মানবীয় গুনাবলী। শত্রু হয়ে গেল বন্ধু, হত্যাকারী হলো জীবন দাতা, ব্যভিচারী হলো সম্ভ্রম সতীত্বের রক্ষক। পরস্বাপহরী হলো দাতা ও দয়ালু। সমাজ বিরোধী হলো সমাজসেবী ও সমাজ সংস্কারক। দৃষ্কৃতিকারী হলো ত্যাগী মহাপূরুষ। যা কিছু ভালো, যা মঙ্গল ও কল্যাণকর তাই গোটা সমাজে প্রতিষ্ঠিত হলো, যা কিছু অন্যায়, অবিচার, মানুষের জন্যে অকল্যাণকর, তাই চিরতরে হলো নির্মুল। মুহুর্তের বুকে যেন একটি স্বর্গীয় সমাজ কায়েম হয়ে গেল।

লেখক:

সভাপতি, বিশ্বনাথ কেন্দ্রীয় সাহিত্য সংসদ, সেক্রেটারী, বিশ্বনাথ সংস্কৃতি কেন্দ্র, ব্যবস্থাপনা পরিচালক, বিশ্বনাথ ডাইজেস্ট।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


ইসলামে জনপ্রতিনিধি নির্বাচন -----ফখরুল ইসলাম খান

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image
ইসলামে জনপ্রতিনিধি নির্বাচন------------#ফখরুল_ইসলাম_খান।ইসলাম একটি ধর্ম মাত্রই নয়, ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন বিধান, যা আল্লাহর রাসুল (সা:) তার ২৩ বছরের জীবনেই পরিপূর্ণ ভাবে বাস্তবায়ন করে গেছেন। ইসলাম আল্লাহর শ্বাশ্বত জীবন বিধান যা মুসলমানদের উপর ‘ফরজ’ করা হয়েছে। তা কোনো মানবীয় যুক্তি, সুবিধা-অসুবিধার নিরিখে বিচার্য নয়। মানুষের পক্ষে যে কোন সীমা লংঙ্গনের ঝুকিমুক্ত থাকাই হবে উত্তম কাজ। ইসলাম স্বভাব ধর্ম হিসেবে প্রতিটি মানুষের দায়িত্ব, অধিকার ও কর্তব্য সুস্পষ্টভাবে বর্ণনা করেছে। মানুষের জন্য যা কিছু কল্যাণকর তাই আল কুরআনে বিবৃত হয়েছে। এ সকল বিধিমালার সফল বাস্তবায়নের মাঝেই মানুষের শাশ্বত কল্যাণ নিহিত, এরই মাধ্যমে একটি সুষম শান্তিময় সমাজ গঠন করা সম্ভব। কিন্তু আজ আমরা এখন এক সংকটজনক অবস্থায় অবস্থান করছি। যেখানে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে চারদিক থেকে চলছে নানামুখী ষড়যন্ত্র। বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ। বিশ্বের দরবারে এদেশ মুসলিম রাষ্ট্র আর এ দেশের মানুষ ধর্মপ্রাণ মুসলমান হিসেবেই পরিচিত। ★ বিবেক-বুদ্ধির (পরামর্শমূলক) দৃষ্টিতে সরকার গঠন:-ইসলামিক সাংবিধানিক কাঠামোর ভিত্তি হিসেবে রয়েছে উম্মাহ (জনগণ), খিলাফত (জনপ্রধিনিত্ব), বায়া’ত (শপথ), শূরা (পরামর্শ) ও ওয়াজিব (বাধ্যবাধকতা)। এগুলো ইসলামে রাজনৈতিক জনপ্রতিনিধিত্বের মূলনীতিকে আরো নির্দিষ্ট করে তুলে ধরে।কিফায়াহর আইনি বিধি মোতাবেক মানুষের অবশ্য পালনীয় কর্তব্যগুলো ভাগ করা যায় দু’ভাগে। ব্যক্তিগত ও সামষ্টিক। ব্যক্তিগত দায়িত্ব আরেক জনের ওপর অর্পণ করা যায় না। যেমন-যাকাত প্রদান, হজ্জ আদায় করা। এধরনের করণীয় ‘ফরজে আইন’ হিসেবে পরিচিত। আর ফরজে কিফায়াহর অর্ন্তভূক্ত ওই সব সামষ্টিক ধর্মীয় ও সামাজিক বাধ্যবাধকতা, যেগুলো অন্যের ওপর অর্পিত হতে পারে। রাজনৈতিক ক্ষেত্রে যে জনপ্রতিনিধিত্ব, তা ‘ফরজে কিফায়াহ। অতএব ইসলামের দৃষ্টিতে এটা এক ধরনের অবশ্য পালনীয় দায়িত্ব।আর ‘ওয়াজিব’-এর অর্থ বাধ্যবাধকতা। সংক্ষেপে বলা যায়, ইসলামের নির্দেশ মানার জন্য যেসব পদক্ষেপ গ্রহন কিংবা উপায় অবলম্বন করতে হয়, সে গুলোও ধর্মীয় দায়িত্ব বলে পরিগণিত। শর্ত হলো, এ ক্ষেত্রে বাস্তবায়নের পন্থাটি ইসলামিক আইন মোতাবেক যথাযথ হতে হবে অবশ্যই।ইসলামে পারস্পরিক পরামর্শের ভিত্তিতে জাতীয় সরকারসহ স্থানীয় সরকার গঠন করতে বলা হয়েছে। অন্যদিকে এই দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রের দৈনন্দিন কার্যক্রমে জনগণের সবার অংশগ্রহন অসম্ভব। উম্মাহর সদস্যদের পক্ষ থেকে জনপ্রতিনিধিত্বমূলক স্থায়ী প্রতিষ্ঠান গড়ে তোলাও ইসলামের দৃষ্টিতে প্রয়োজনীয়।★ আদর্শ সমাজ ব্যবস্থা:-আমাদের আখেরী নবী হযরত মুহাম্মাদ (সঃ) প্রতিষ্ঠিত রাষ্ট্রই একমাত্র আদর্শ কল্যাণ রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা, যেখানে সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তায়া’লার এবং মানুষ তাঁর প্রতিনিধি মাত্র। এ রাষ্ট্র বা সরকারের একমাত্র মালিক কোন ব্যক্তি, গোষ্ঠী বা দল নয়। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কি মানুষের জন্যে মঙ্গলকর এবং কি অমঙ্গলকর তা সুস্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহ তায়া’লা তাঁর পাক কালাম আল-কুরআন মজিদে এবং নবী হযরত মুহাম্মাদ (সঃ) তা কার্যকর করে দেখিয়েছেন বাস্তব জীবনে। অতএব যে বিধান, যে ব্যবস্থা, যে ফয়সালা আল্লাহ ও তাঁর রাসুল (সঃ) করে দিয়েছেন, তা পাল্টাবার, পরিবর্তন করার অথবা অন্য কোন বিধান রচনা ও ফয়সালা করার ক্ষমতা ও অধিকার কোন ব্যক্তি, গোষ্ঠী, দল অথবা কোন পার্লামেন্ট বা সংসদের নেই। এটাই হলো ইসলামী রাষ্ট্র বা সমাজ ব্যবস্থা।★ জনপ্রতিনিধি নির্বাচনের গুরুত্ব:-তাই বলা যায়, সাংবিধানিক এবং জনপ্রতিনিধিত্বমূলক সরকারের ধারণা ইসলামের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে গভীরভাবে নিহিত। ন্যায়-বিচার, সাম্য এবং মানুষের মর্যাদার মতো ইসলামী নৈতিক নির্দেশনায় প্রোথিত এর ভিত্তি। তদুপরি সুপ্রতিষ্ঠিত আইনি বিধানের দিক দিয়েও এটা গুরুত্বপূর্ণ। সাহাবায়ে কেরামগণ (রা:) এর এই কর্ম পদ্ধতিতে একথা অকাট্যভাবে প্রমাণিত হয় যে, ইসলামের দৃষ্টিতে রাসুলে করীম (স:) এর কাফন-দাফনের চাইতেও অধিক গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নিজেদের প্রশাসনিক কাঠামো ও ব্যবস্থাকে কার্যকর করা। তবে স্বীকার করতে হবে, এসব বিষয়কে অতীতে বাংলাদেশসহ মুসলিম বিশ্ব সঙ্কীর্ণ দৃষ্টিকোন থেকে দেখা হয়েছে। প্রথম চারজন জনপ্রতিনিধির (খলিফা) আমলের পর এ বিধানগুলোর প্রয়োগ ঘটেছে কদাচিৎ। আবার এগুলোকে প্রকাশ্যে চ্যালেঞ্জ কিংবা অস্বীকার করা হয়নি শাসক গোষ্ঠি অথবা ধর্মীয় মহল থেকে। বাংলাদেশসহ সারা বিশ্বের আধুনিক যুগের ইসলামিক মণীষীরা এসব ব্যাপারে ব্যাপকতর উপলব্ধির প্রয়াস পেয়েছেন। শূরার (পরামর্শের ভিত্তিতে) বিধানের প্রয়োগের পরিসরকে আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থার সাথে মিলিয়ে দেখা হচ্ছে। গণতন্ত্রের মূল উপাদানগুলোর মধ্যে আছে রাজনৈতিক বন্ধুত্ববাদ, বাক-স্বাধীনতা, জনগণ সম্পৃক্ত- এমন নির্বাচন, ‘চেক অ্যান্ড ব্যালান্স’ সহকারে ক্ষমতার পৃথককরণ, আইনসম্মত বিরোধীতা প্রভৃতি।★ইসলাম ও গণতান্তিক স্থানীয় সরকার:-গণতান্ত্রিক স্থানীয় সরকার প্রতিষ্টার জন্য বিশেষ করে ইসলামি ভিত্তির অনুসন্ধান করা মুসলমানদের অবশ্য কর্তব্য বলে। ইসলাম আল্লাহর শ্বাশ্বত জীবন বিধান, এ আদর্শ ও নীতির ভিত্তিতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সঃ) একটি জাতি গঠন করলেন, এক নতুন রাষ্ট্রের ভিত্তি প্রস্তর করলেন। হযরত মুহাম্মাদের (সঃ) নেতৃত্বে বিভিন্ন বংশ, গোত্র, ধর্ম ও দেশের লোক নিয়ে এক জাতি মাথা উচূঁ করে দাড়ালো। আবিসিনিয়ার বেলাল, পারস্যের সালমান, রোমের সুহাইল প্রমুখ মনীষীগণ এ নতুন জাতির শক্তি-স্তম্ভে পরিণিত হলেন। শুধু তাই নয়, ইসলামের মহান আদর্শে নবী মুহাম্মদ (সঃ) একটি মানুষের চিন্তাধারা, মন-মস্তিষ্ক, স্বভাব-চরিত্র ও আচার-আচরণ নতুন ছেঁচে ঢেলে সাজালেন, তাদেরকে পরিশুদ্ধ করলেন। এ সব চরিত্রবান লোকের নেতৃত্ব সমাজে প্রতিষ্ঠিত করলেন। কোন দেশের  আইন যতোই ভালো হোক না কেন, আইন প্রয়োগকারী সংস্থার কর্মীবাহিনী যদি চরিত্রবান না হয়, তারা যদি হয়- দুর্নীতি পরায়ণ ও স্বার্থপর, চরিত্রহীন ও লম্পট, দুর্বৃত্ত ও রক্ত পিপাসু, তাহলে মানুষের সমাজে সুখ-স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার কোন সম্ভাবনাই থাকবে না। তাই আল্লাহর আইনের ভিত্তিতে সমাজ পরিচালনার দায়িত্ব অবশ্যই থাকতে হবে চরিত্রবান জনপ্রতিনিধিদের হাতে। আর একেই বলে খেলাফত তথা আল্লাহর প্রতিনিধিত্ব। এ প্রতিনিধিত্বের দায়িত্বসহই মানুষকে সৃষ্টি করা হয়েছে।★নির্বাচন নিয়ে কেন ভাববেন? দুনিয়াতে মানুষকে অযথা সৃষ্টি করা হয়নি। সৃষ্টি করা হয়নি তার শুধু জৈবিক প্রয়োজন পুরণ করার জন্যে। অথবা জীবনকে কানায় কানায় উপভোগ করার জন্যে। বরঞ্চ পাঠানো হয়েছে বিশেষ দ্বায়িত্বসহ। এ দায়িত্ব ও কর্তব্য পুরোপুরি পালন করলেই তাঁর জীবন হবে স্বার্থক। তারপর যিনি তাকে পাঠিয়েছেন, দুনিয়ার জীবন শেষে অবশ্যই তিনি তাকে জিজ্ঞাসাবাদ করবেন যে, সে দায়িত্ব পালন করছে কি না। মানুষের সে দায়িত্ব ও কর্তব্য হচ্ছে প্রতি মুহুর্তে আল্লাহর আইন, শাসন মেনে চলা। তার চার পাশের বস্তু ও সৃষ্টি নিশ্চয়ের সাথে আচরণ করতে হবে আল্লাহর আইন অনুযায়ী। তাহলেই দুনিয়ায় কোন বিশৃংখলা হবে না। কোন সমস্যার সম্মুখীন হতে হবে না।★কেমন জনপ্রতিনিধি নির্বাচন করবেন:-ইসলামের নির্দেশ মানার জন্য যেসব পদক্ষেপ গ্রহন কিংবা উপায় অবলম্বন করতে হয়, সে গুলোও ধর্মীয় দায়িত্ব বলে পরিগণিত। শর্ত হলো, এ ক্ষেত্রে বাস্তবায়নের পন্থাটি ইসলামিক আইন মাফিক যথাযথ হতে হবে অবশ্যই। এরপর জনগণের অবাধ্যকতার অধিকার প্রসঙ্গ। যখন দেখা যায়, শাসকগোষ্ঠী ইসলামের কয়েকটি মৌলিক বিষয় লঙ্ঘন করছেন, তখন এই অধিকার প্রয়োগের কথা আসে। সাংবিধানিক প্রেক্ষাপটে বলতে হয়, এই পরিস্থিতিতে যেখানে সম্ভব, শান্তিপূর্ণ উপায়ে শপথ (বায়া’ত) প্রত্যাহার করে নেয়াই বিধেয়। তা করা হবে অভিশংসন (ইমপিচমেন্ট) এবং পদ থেকে অপসারণের মাধ্যমে। জনগণের এই অধিকার প্রকাশ্যে তুলে ধরেছিলেন ইসলামের প্রথম জনপ্রতিনিধি (খলিফা) হযরত আবু বকর সিদ্দীক (রাঃ)। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উত্তরাধিকারী হিসেবে তিনি নির্বাচিত হয়েছিলেন মতৈক্যের ভিত্তিতে। এরপর মদীনার মসজিদে সমবেত সবার উদ্দেশ্যে তিনি বলেছিলেন- ‘‘আমাকে আপনাদের ওপর কর্তৃত্ব দেয়া হয়েছে। কিন্তু আমি আপনাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি নই। শাসনকার্য পরিচালনার ক্ষেত্রে যতক্ষণ আমি আল্লাহ তায়া’লাকে মেনে চলি, ততক্ষণ আমাকে মান্য করবেন। আর যখনই আমি আল্লাহকে অমান্য করব, আমার আনুগত্য করা আর আপনাদের জন্য বাধ্যতামূলক থাকবে না’’। একই মূলনীতি তুলে ধরে দ্বিতীয় জনপ্রতিনিধি (খলিফা) হযরত ওমর ফারুক (রাঃ) বলেছিলেন- ‘‘আমি সঠিক কাজ করব, আমাকে সাহায্য করুন। যখন আমার ভূল হবে, আমাকে সংশোধন করে দিন’’।★ ইউপি নির্বাচনে ভোটারদের দায়িত্ব ও কর্তব্য:-আমাদের বর্তমান স্থানীয় সরকার ব্যবস্থার একমাত্র চলমান ও সর্বাধিক গুরুত্বপূর্ণ স্তর ইউনিয়ণ পরিষদ। ইউনিয়ন পর্যায়ে শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা সৃষ্টির মাধ্যমে স্থানীয় আদর্শ নেতৃত্ব ও কার্যকর স্থানীয় প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে। যার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক পদ্ধতির জন্য একটি সূদৃঢ় ভীত রচনা করতে পারে। একই সাথে আমাদের সামাজিক ও অর্থনৈতিক অগ্রযাত্রাকে বেগমান করতে পারে।নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার একটি অপরিহার্য পদক্ষেপ। শাসন প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহন নিশ্চিত করার একটি সর্বোত্তম পন্থা। নিজেদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দেয়ার মাধ্যমে শাসন প্রত্রিয়ায় নাগরিকগণ তাদের আশা-আকাংখা ও অগ্রাধিকারের প্রতিফলন ঘটাতে পারে। যার মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতি সূদৃঢ় ও সুসংহত হতে পারে। ★সৎ ও যোগ্য ব্যক্তি নির্বাচন:-‘‘নির্বাচনে ভয়ভীতি আর সন্ত্রাস, ডেকে আনবে সর্বনাস, সঠিক ব্যক্তি নির্বাচন, আনবে এলাকার উন্নয়ন’’। নির্বাচনে সৎ, যোগ্য ও জণকল্যাণে নিবেদিত প্রার্থীদের জয়ী করার উপর জাতি হিসেবে আমাদের ভবিষ্যৎ বহুলাংশে নির্ভর করে। তাই আমাদের প্রত্যেককে নিজস্ব অবস্থান থেকে নির্বাচনকালীন সকল অপকর্ম রুখে দাড়াতে  উদ্যোগী হওয়া প্রয়োজন। আরো প্রয়োজন জনগণকে সচেতন ও সংগঠিত করা। যাতে স্থানীয় সম্পদ কাজে লাগিয়ে সংঘবদ্ধ নাগরিক উদ্যোগের মাধ্যমে স্থানীয়ভাবে সকল সমস্যা সমাধানে আগ্রহী প্রার্থীদের জয়ী হতে পারে। নাগরিক সচেতনতা এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই আমাদের নির্বাচনী প্রক্রিয়ায় কাংখিত ও গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে এবং উপযুক্ত ব্যক্তি নির্বাচিত হতে পারে। এভাবেই আমাদের কলুষিত রাজনৈতিক প্রক্রিয়া শুদ্ধ হয়ে উঠার প্রক্রিয়া শুরু হয়। এই কথা কুরআন মজীদের এ আয়াত দ্বারা অকাট্যভাবে প্রমানিত। আল্লাহ ইরশাদ করেছেন -‘‘নিঃসন্দেহে আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন যে, তোমরা আমানত সমূহ-দায়িত্বপূর্ণ কাজের পদসমূহ-সে সবের যোগ্য লোকদেরকে দাও। আর (পারস্পরিক বিবাদ কালে) তোমরা যখন লোকদের মধ্যে ফয়সালা করবে, তখন (আল্লাহর আদেশ এই) যে, তোমরা অবশ্যই সু-বিচার করবে। আল্লাহ তোমাদেরকে নিশ্চয়ই অতীব উত্তম নীতির কথা বলছেন। আর আল্লাহ বন্তুতই সর্বশ্রোতা, সর্বদর্শী’’। গভীরভাবে চিন্তা-বিবেচনা করলে নিঃসন্দেহে বুঝতে পারা যায়- শাসক-প্রশাসক নির্বাচন করা মুসলিম জনগণের অধিকার ও কর্তব্য। অবশ্য তা করতে হবে ইসলামী শরিয়াতের স্থায়ী নিয়ম-বিধান অনুযায়ী। অন্তত সরকার বা প্রশাসক যে মুসলিম জনগণের ইচ্ছা ও মর্জির ভিত্তিতে গঠিত হতে হবে, তাতে আর কোনই সন্দেহ নেই। ★ভোট পবিত্র আমানত:-তাই নির্বাচনে ভোট দেয়া একটি নাগরিকের পবিত্র আমানত ও গণতান্ত্রিক অধিকার। তবে প্রার্থীদের সম্পর্কে জেনে, শুনে, বুঝে ভোট দেয়া আরো বড় নাগরিক দায়িত্ব। আমরা যাতে টাকার খেলা, দুর্নীতি আর পেশী শক্তির কাছে জিম্মি হয়ে না পড়ি। কারণ নির্বাচনের দিন ভোটের মাধ্যমে যে বীজ বপন করা হয়। তারই ফসল পাওয়া যায় পরবর্তী পাঁচ বছর। তাই বুঝে, শুনে ভোটাধিকার প্রয়োগ না করলে ভোটাররা তার নিজের পায়ে কুড়াঁল মারবে। কারণ টাকার বিনিময়ে ভোট দিলে পরবর্তীতে দুর্নীতি বেড়ে যাবে। কালো টাকার মালিক, পেশীশক্তির অধিকারী ও সন্ত্রাসীদেরকে নির্বাচিত করার অর্থই হবে দুর্নীতিকে সাহায্য করা। এর ফলে রাজনীতি আরো কলুষিত হবে।তবে আমাদের দেশে বর্তমানে গণতন্ত্র বলতে শুধুমাত্র নির্বাচনকে বুঝে থাকি। নির্দিষ্ট সময় পরপর নির্বাচন অনুষ্টিত হবে, এতটুকুই যেন গণতান্ত্রিক ব্যবস্থার মূলকথা। গণতন্ত্র মূলত: এখন একদিনের ব্যাপার হয়ে দাড়িয়েছে এক কথায় বর্তমানে আমরা ‘‘একদিনের গণতন্ত্র’’ চর্চা করি। গণতান্ত্রিক প্রক্রিয়ার সুষ্টু ও যথাযথ বিকাশের জন্য শুধু ভোটের দিনই নয়, তার পূর্বের সময় আরো গুরুত্ব পূর্ণ। সে সময় প্রার্থীদের অতীত জীবনী জানা ও ভবিষ্যত পরিকল্পনা কি তা জানতে হবে। বিশেষ করে প্রার্থীর সততা ও যোগ্যতাকে বিশেষ গুরুত্ব দিতে হবে। সততা ও যোগ্যতা উভয়টার সমন্বয় না থাকলে কাংখিত ফলাফল আশা করা বোকামী ও বে-কুওফী ছাড়া আর কিছু নয়।★সৎ ও যোগ্য প্রার্থী দেখে ভোট দিবেন:-‘‘টাকার খেলায় ভূলবো না, ভোট আর বেচবো না, সুষ্টু নির্বাচনে প্রয়োজন, কালো টাকা,  ও পেশীশক্তি বর্জন’’ এ শ্লোগানটি সবার মুখে শুনা যায় ঠিকই কিন্তু কাজের বেলায় ঘটে ব্যতিক্রম। ভোটারদের প্রভাবিত করতে নির্বাচনে প্রার্থীরা মরিয়া হয়ে উঠেন। তারা ভোটারদেরকে নানাভাবে প্রলুব্ধ করতে উঠে-পড়ে লাগেন। নিজের যোগ্যতা ও জনকল্যাণে ব্যক্তিগত অঙ্গিকার ব্যক্ত করা ছাড়াও নির্বাচনী বৈতরনী পার হতে অনেক সময় প্রার্থীরা মিথ্যে প্রতারণার আশ্রয় নেন। নব কিছু করে দেয়ার মত লাগামহীন ওয়াদা প্রদান করেন। অনেকে আবার অন্যায় এবং অবৈধ কার্যক্রমে লিপ্ত হন। ভোট ক্রয়-বিক্রয়, জাল ভোট প্রদান, আঞ্চলিকতা, ভোট কেন্দ্র দখল, সন্ত্রাসী কার্যক্রম যার অন্যতম। দূর্ভাগ্যবশত: এ সকল অপকর্ম বর্তমানে আমাদের নির্বাচনী প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। এ সব অপকর্ম যে প্রার্থী যত বেশী করতে পারবে সে তত যোগ্যতম ব্যক্তি হিসেবে আমরা গ্রহন করি। যা আজ আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার জন্যই একটি চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে।★ পরিশেষে আমরা বলতে পারি----- ইতিহাস এ কথার সাক্ষী যে, হযরত মুহাম্মাদ (সঃ) কর্তৃক ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হওয়ার পর সমাজে এক নতুন রূপ দেখতে পাওয়া গেল। মানুষের বহুদিনের হাহাকার-আর্তনাদ শেষ হয়ে গেল। নারী-পূরুষ ফিরে পেল তাদের সত্যিকার মানবিক মর্যাদা, চিরতরে বন্ধ হয়ে গেল মানুষে মানুষে দ্বন্ধকলহ, হত্যা, লুট, ব্যভিচার এবং একে অপরকে নির্মূল করার সকল জিঘাংসা। হিংস্র মানুষ ফিরে পেল পূত-পবিত্র মানবীয় গুনাবলী। শত্রু হয়ে গেল বন্ধু, হত্যাকারী হলো জীবন দাতা, ব্যভিচারী হলো সম্ভ্রম সতীত্বের রক্ষক। পরস্বাপহরী হলো দাতা ও দয়ালু। সমাজ বিরোধী হলো সমাজসেবী ও সমাজ সংস্কারক। দৃষ্কৃতিকারী হলো ত্যাগী মহাপূরুষ। যা কিছু ভালো, যা মঙ্গল ও কল্যাণকর তাই গোটা সমাজে প্রতিষ্ঠিত হলো, যা কিছু অন্যায়, অবিচার, মানুষের জন্যে অকল্যাণকর, তাই চিরতরে হলো নির্মুল। মুহুর্তের বুকে যেন একটি স্বর্গীয় সমাজ কায়েম হয়ে গেল।লেখক:সভাপতি, বিশ্বনাথ কেন্দ্রীয় সাহিত্য সংসদ, সেক্রেটারী, বিশ্বনাথ সংস্কৃতি কেন্দ্র, ব্যবস্থাপনা পরিচালক, বিশ্বনাথ ডাইজেস্ট।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
ইসলামে জনপ্রতিনিধি নির্বাচন -----ফখরুল ইসলাম খান
0:00 0:00
1.0x