নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত মা হাসপাতালে চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসায় গর্ভের,নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, (গত ১১ নভেম্বর,২০২৬,) রোগী ভর্তি হওয়ার পর তার অবস্থা ধীরে ধীরে খারাপের দিকে যেতে থাকে। কিন্তু বারবার ডাকার পরও সময়মতো চিকিৎসককে পাওয়া যায়নি। নার্স ও সংশ্লিষ্টদের ভুল চিকিৎসার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, বর্তমানে রোগীর অবস্থাও আশঙ্কাজনক। এ ঘটনায় পরিবারের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানতে চাওয়া হলে তারা এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।
স্থানীয়রা বলছেন, এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে স্বাস্থ্য বিভাগের উচিত দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া, যাতে ভবিষ্যতে আর কোনো মায়ের কোল খালি না হয়।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

মতামত