জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

৩০ লিটার চোলাইমদ, ৬০০ ইয়াবা ও নগদ ১৭ লাখ ৫২ হাজার ৬০০ টাকা জব্দ টাকা গণনার মেশিন ও দুটি মোবাইল ফোন উদ্ধার।

ফেনীর লালপোলে বেদে পল্লীতে যৌথ অভিযান, ১৪ জন গ্রেপ্তার

ফেনীর লালপোলে বেদে পল্লীতে যৌথ অভিযান, ১৪ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের লালপোল এলাকার বেদে পল্লীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (১১ নভেম্বর ২০২৬) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৩০ লিটার চোলাইমদ, ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪১ বান্ডেল ফুয়েল পেপার এবং মাদক বিক্রির নগদ ১৭ লাখ ৫২ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়। এ ছাড়া টাকা গণনার একটি মেশিন ও দুটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন ফেনী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম। এ সময় উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান, ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ এবং পুলিশ পরিদর্শক (অপারেশন) সাজেদ কামাল।

অভিযান পরিচালনাকালে পুলিশের ১০০ জন সদস্য অংশগ্রহণ করেন।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, মাদকের বিস্তার রোধ এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মাদকের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


ফেনীর লালপোলে বেদে পল্লীতে যৌথ অভিযান, ১৪ জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image
নিজস্ব প্রতিবেদক:ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের লালপোল এলাকার বেদে পল্লীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।বুধবার (১১ নভেম্বর ২০২৬) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে ৩০ লিটার চোলাইমদ, ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪১ বান্ডেল ফুয়েল পেপার এবং মাদক বিক্রির নগদ ১৭ লাখ ৫২ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়। এ ছাড়া টাকা গণনার একটি মেশিন ও দুটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে।অভিযানে নেতৃত্ব দেন ফেনী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম। এ সময় উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান, ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ এবং পুলিশ পরিদর্শক (অপারেশন) সাজেদ কামাল।অভিযান পরিচালনাকালে পুলিশের ১০০ জন সদস্য অংশগ্রহণ করেন।প্রশাসন সূত্রে জানানো হয়েছে, মাদকের বিস্তার রোধ এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।মাদকের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
ফেনীর লালপোলে বেদে পল্লীতে যৌথ অভিযান, ১৪ জন গ্রেপ্তার
0:00 0:00
1.0x