জনতার অনলাইন প্রেস ক্লাব

বিয়ে বাড়িতে নাটক: ১০ লাখ টাকার সোনা নিয়ে কনে উধাও!

বিয়ে বাড়িতে নাটক: ১০ লাখ টাকার সোনা নিয়ে কনে উধাও!


হবিগঞ্জ থেকে ৪৫ জন বরযাত্রী নিয়ে সুদূর রংপুরে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন ফয়ছল নামের এক যুবক। দুই পরিবারের সম্মতিতে বিয়ের সব আয়োজন সম্পন্ন হলেও, মূল আনুষ্ঠানিকতার আগেই ঘটে বিপত্তি।

কনেকে পার্লারে সাজাতে নিয়ে যাওয়ার কথা বলে বরপক্ষের দেওয়া প্রায় ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে উধাও হয়ে যায় কনেপক্ষের লোকজন। দীর্ঘক্ষণ পার হয়ে গেলেও কনে বা তার পরিবারের কাউকে খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়েন বর ও বরযাত্রীরা।

এ ঘটনায় কনেপক্ষের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে রংপুরের কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ফয়ছল। চাঞ্চল্যকর এই ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬


বিয়ে বাড়িতে নাটক: ১০ লাখ টাকার সোনা নিয়ে কনে উধাও!

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image
হবিগঞ্জ থেকে ৪৫ জন বরযাত্রী নিয়ে সুদূর রংপুরে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন ফয়ছল নামের এক যুবক। দুই পরিবারের সম্মতিতে বিয়ের সব আয়োজন সম্পন্ন হলেও, মূল আনুষ্ঠানিকতার আগেই ঘটে বিপত্তি।কনেকে পার্লারে সাজাতে নিয়ে যাওয়ার কথা বলে বরপক্ষের দেওয়া প্রায় ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে উধাও হয়ে যায় কনেপক্ষের লোকজন। দীর্ঘক্ষণ পার হয়ে গেলেও কনে বা তার পরিবারের কাউকে খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়েন বর ও বরযাত্রীরা। এ ঘটনায় কনেপক্ষের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে রংপুরের কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ফয়ছল। চাঞ্চল্যকর এই ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
বিয়ে বাড়িতে নাটক: ১০ লাখ টাকার সোনা নিয়ে কনে উধাও!
0:00 0:00
1.0x