শিক্ষার্থীদের মেধা বিকাশ,প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মুন্সীগঞ্জের লৌহজংয়ে মেধা বিকাশ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।এ উদ্যোগ নিয়েছে সামাজিক ও মানবিক সংগঠন বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন।শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে এ মেধা বিকাশ পরীক্ষা অনুষ্ঠিত হয়।এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২৫১ জন শিক্ষার্থী অংশ নেয়।ফাউন্ডেশন সূত্রে জানা যায়,শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত করা এবং পড়াশোনায় উৎসাহিত করার উদ্দেশ্যে বিগত চার বছর ধরে এ কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।এরই ধারাবাহিকতায় এবারের পরীক্ষায় ২৮৮ জন শিক্ষার্থী নিবন্ধন করে।
এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ২৫১ জন।পরীক্ষাটি হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়। সুশৃঙ্খল পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে।পরীক্ষা কার্যক্রমে কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন নাজমুল আলম।হল সুপারের দায়িত্বে ছিলেন ইউনুস মিয়া।এ ছাড়া ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক পলাশ মল্লিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেন।অনুষ্ঠানটি বাস্তবায়নে সহযোগিতা করে লৌহজং স্টুডেন্ট ব্লাড ব্যাংক।আয়োজকরা জানান,শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ ঘটানো,তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি এবং ভবিষ্যতে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
তাদের প্রত্যাশা,শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর মাধ্যমে শিক্ষা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে একটি সুন্দর সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন।এসো মানবতার হাত বাড়িয়ে সুন্দর সমাজ বিনির্মাণে এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটি তাদের মানবিক ও শিক্ষামূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

মতামত