মুন্সীগঞ্জের গজারিয়ায় বাংলাদেশ স্কাউটসের ভবন উদ্বোধন এবং মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে স্কাউটস ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শাকিল প্রধান এর পাঠানো তথ্যচিত্রে।
মঙ্গলবার সকাল ১১টায় গজারিয়া উপজেলা পুরাতন থানা (ভূমি অফিস সংলগ্ন) এলাকায় গজারিয়া স্কাউটস ভবনের ফলক উন্মোচন করে শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার মিজ হাফছা নাদিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্ল্যাহ। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোছাইন এবং গজারিয়া উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন সাঈদী।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, "উপজেলা স্কাউটস ভবন উদ্বোধনের পাশাপাশি শিক্ষার্থীদের স্কাউটিং কার্যক্রমে উৎসাহিত করতে শিক্ষা উপকরণ সহায়তায় আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে। গজারিয়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিংয়ের ইতিবাচক কার্যক্রম যেন সর্বদা গতিশীল থাকে, সে বিষয়ে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, গজারিয়া উপজেলা শিক্ষা অফিসার শাহনাজ পারভীন, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ হানিফ মিয়া, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, স্কাউট কমিশনার মোহাম্মদ শামীম ইকবাল, গ্রুপ কমিটির সভাপতি প্রতিনিধি মোহাম্মদ আখতারুজ্জামান বিপুল, স্কাউট লিডার মোঃ শহিদুল্লাহ, কাব লিডার মোঃ সিদ্দিকুর রহমান, সহকারী কমিশনার মোহাম্মদ আজহারুল ইসলাম ও পবিত্র কুমার রায় তনু এবং তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ শাহাদাত হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও স্কাউট কমিটির সদস্যবৃন্দ।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্যদের হাতে নতুন ইউনিফর্ম তুলে দেন।গজারিয়ায় স্কাউটস ভবনের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ
মুন্সীগঞ্জের গজারিয়ায় বাংলাদেশ স্কাউটসের ভবন উদ্বোধন এবং মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে স্কাউটস ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় গজারিয়া উপজেলা পুরাতন থানা (ভূমি অফিস সংলগ্ন) এলাকায় গজারিয়া স্কাউটস ভবনের ফলক উন্মোচন করে শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার মিজ হাফছা নাদিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্ল্যাহ। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোছাইন এবং গজারিয়া উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন সাঈদী।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, "উপজেলা স্কাউটস ভবন উদ্বোধনের পাশাপাশি শিক্ষার্থীদের স্কাউটিং কার্যক্রমে উৎসাহিত করতে শিক্ষা উপকরণ সহায়তায় আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে। গজারিয়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিংয়ের ইতিবাচক কার্যক্রম যেন সর্বদা গতিশীল থাকে, সে বিষয়ে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, গজারিয়া উপজেলা শিক্ষা অফিসার শাহনাজ পারভীন, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ হানিফ মিয়া, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, স্কাউট কমিশনার মোহাম্মদ শামীম ইকবাল, গ্রুপ কমিটির সভাপতি প্রতিনিধি মোহাম্মদ আখতারুজ্জামান বিপুল, স্কাউট লিডার মোঃ শহিদুল্লাহ, কাব লিডার মোঃ সিদ্দিকুর রহমান, সহকারী কমিশনার মোহাম্মদ আজহারুল ইসলাম ও পবিত্র কুমার রায় তনু এবং তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ শাহাদাত হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও স্কাউট কমিটির সদস্যবৃন্দ।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্যদের হাতে নতুন ইউনিফর্ম তুলে দেন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

মতামত