লন্ডন প্রবাসী শেখ আব্দুল করিমকে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসা পরিদর্শন করেছেন যুক্তরাজ্য (লন্ডন) প্রবাসী, দেওকলস ইউনিয়নের কৃতিসন্তান এবং বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি শেখ আব্দুল করিম।
সম্প্রতি তিনি মাদ্রাসায় এসে পৌঁছালে প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরিদর্শনকালে শেখ আব্দুল করিম মাদ্রাসার সার্বিক শিক্ষা কার্যক্রম, শ্রেণিকক্ষ ও অবকাঠামোগত পরিবেশ ঘুরে দেখেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। তাঁর এই শুভাগমনে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবং পরিচালনা কমিটির সদস্যদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহের সঞ্চার হয়।
এ সময় উপস্থিত বক্তারা বলেন, বিশ্বনাথের শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় প্রবাসীদের এই আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ আগামীতেও অব্যাহত থাকবে বলে তাঁরা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষে মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে অতিথি শেখ আব্দুল করিমের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও শুভকামনা জানানো হয়

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

মতামত