কচুয়া উপজেলায় অবস্থিত তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে।
অভিযানে হোটেলটিতে বিভিন্ন ধরনের অপরিচ্ছন্নতা, খাদ্যের মানহীন অবস্থা এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।
এই অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা জরিমানা আরোপ করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়।
উপজেলা প্রশাসন জানায়, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের তদারকি ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।
হোটেল কর্তৃপক্ষকে ভবিষ্যতে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে নিরাপদ খাবার পরিবেশনের জন্য সতর্ক করা হয়।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

মতামত