জনতার অনলাইন প্রেস ক্লাব
নির্বাচন

নির্বাচন

চেয়ারম্যান নির্বাচিত হলে উন্নয়ন হবে গ্রাম থেকে গ্রামে, জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে গড়ে তুলতে চান নিবিড় সম্পর্ক

পাথারিয়ার প্রতিটি গ্রামকে সমান চোখে দেখার অঙ্গীকার শামসুদ্দিন শামছুর

পাথারিয়ার প্রতিটি গ্রামকে সমান চোখে দেখার অঙ্গীকার শামসুদ্দিন শামছুর


আসন্ন ৫ নং পাথারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নিজের প্রার্থিতার ঘোষণা দিয়েছেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামসুদ্দিন শামছু। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ততাকে পুঁজি করে তিনি এবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। নির্বাচনে তিনি বিএনপির দলীয় সমর্থন প্রত্যাশী।

শুধু চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করাই নয়, পাথারিয়া ইউনিয়নকে একটি পরিকল্পিত, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি। তাঁর নির্বাচনী চিন্তাভাবনার অন্যতম প্রধান দিক হচ্ছে। ইউনিয়নের প্রতিটি গ্রামকে সমান গুরুত্ব দেওয়া এবং উন্নয়নের সুফল সব এলাকার মানুষের কাছে পৌঁছে দেওয়া।

শামসুদ্দিন শামছুর বক্তব্যের মূল দর্শন হলো, ইউনিয়নের উন্নয়ন কোনো নির্দিষ্ট গ্রাম কিংবা বিশেষ কোনো গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। যে গ্রাম যত বেশি অবহেলিত, সেই গ্রামের উন্নয়ন ও মানুষের সমস্যার প্রতি তত বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।

তিনি নির্বাচিত হলে ইউনিয়নের প্রতিটি গ্রাম ঘুরে মানুষের বাস্তব সমস্যা, অভাব-অভিযোগ ও প্রত্যাশার কথা শুনে অগ্রাধিকারভিত্তিতে কাজ করার পরিকল্পনার কথা জানিয়েছেন। তাঁর মতে, জনগণের কাছ থেকে দূরে অবস্থান করে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। জনপ্রতিনিধিকে মানুষের কাছে যেতে হবে, মানুষের কথা শুনতে হবে এবং সমস্যা সমাধানে আন্তরিক ভূমিকা রাখতে হবে।

তাঁর পরিকল্পনায় রয়েছে এলাকার রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সরকারি সুযোগ-সুবিধার ন্যায্য বণ্টন এবং ইউনিয়ন পরিষদের সেবাকে সাধারণ মানুষের আরও সহজলভ্য করার প্রত্যাশা।

তিনি এমন একটি ইউনিয়ন পরিষদ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন, যেখানে সাধারণ মানুষ নিজেদের সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে জনপ্রতিনিধির কাছে সহজেই যেতে পারবেন। কোনো মানুষ যেন রাজনৈতিক পরিচয় কিংবা ব্যক্তিগত সম্পর্কের কারণে সেবা পাওয়া থেকে বঞ্চিত না হন, সেটিও তাঁর ঘোষিত উন্নয়নভাবনার গুরুত্বপূর্ণ অংশ।

শামসুদ্দিন শামছু মনে করেন, একজন চেয়ারম্যানের সফলতা শুধু নির্বাচনে জয়লাভের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং জনগণের আস্থা অর্জন, মানুষের বিপদে পাশে থাকা এবং এলাকার দীর্ঘমেয়াদি উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার মধ্যেই প্রকৃত সফলতা নিহিত।

দীর্ঘদিনের রাজনৈতিক পথচলার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি পাথারিয়া ইউনিয়নের মানুষের জন্য কাজ করতে চান। এ জন্য তিনি বিএনপির দলীয় সমর্থন প্রত্যাশা করছেন এবং দলীয় নেতাকর্মীসহ ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।

আসন্ন নির্বাচনকে ঘিরে এখন দেখার বিষয়, শামসুদ্দিন শামছুর এই প্রার্থিতার ঘোষণা ও গ্রামভিত্তিক উন্নয়নের অঙ্গীকার ভোটারদের মধ্যে কতটা সাড়া ফেলে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


পাথারিয়ার প্রতিটি গ্রামকে সমান চোখে দেখার অঙ্গীকার শামসুদ্দিন শামছুর

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image
আসন্ন ৫ নং পাথারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নিজের প্রার্থিতার ঘোষণা দিয়েছেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামসুদ্দিন শামছু। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ততাকে পুঁজি করে তিনি এবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। নির্বাচনে তিনি বিএনপির দলীয় সমর্থন প্রত্যাশী।শুধু চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করাই নয়, পাথারিয়া ইউনিয়নকে একটি পরিকল্পিত, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি। তাঁর নির্বাচনী চিন্তাভাবনার অন্যতম প্রধান দিক হচ্ছে। ইউনিয়নের প্রতিটি গ্রামকে সমান গুরুত্ব দেওয়া এবং উন্নয়নের সুফল সব এলাকার মানুষের কাছে পৌঁছে দেওয়া।শামসুদ্দিন শামছুর বক্তব্যের মূল দর্শন হলো, ইউনিয়নের উন্নয়ন কোনো নির্দিষ্ট গ্রাম কিংবা বিশেষ কোনো গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। যে গ্রাম যত বেশি অবহেলিত, সেই গ্রামের উন্নয়ন ও মানুষের সমস্যার প্রতি তত বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।তিনি নির্বাচিত হলে ইউনিয়নের প্রতিটি গ্রাম ঘুরে মানুষের বাস্তব সমস্যা, অভাব-অভিযোগ ও প্রত্যাশার কথা শুনে অগ্রাধিকারভিত্তিতে কাজ করার পরিকল্পনার কথা জানিয়েছেন। তাঁর মতে, জনগণের কাছ থেকে দূরে অবস্থান করে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। জনপ্রতিনিধিকে মানুষের কাছে যেতে হবে, মানুষের কথা শুনতে হবে এবং সমস্যা সমাধানে আন্তরিক ভূমিকা রাখতে হবে।তাঁর পরিকল্পনায় রয়েছে এলাকার রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সরকারি সুযোগ-সুবিধার ন্যায্য বণ্টন এবং ইউনিয়ন পরিষদের সেবাকে সাধারণ মানুষের আরও সহজলভ্য করার প্রত্যাশা।তিনি এমন একটি ইউনিয়ন পরিষদ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন, যেখানে সাধারণ মানুষ নিজেদের সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে জনপ্রতিনিধির কাছে সহজেই যেতে পারবেন। কোনো মানুষ যেন রাজনৈতিক পরিচয় কিংবা ব্যক্তিগত সম্পর্কের কারণে সেবা পাওয়া থেকে বঞ্চিত না হন, সেটিও তাঁর ঘোষিত উন্নয়নভাবনার গুরুত্বপূর্ণ অংশ।শামসুদ্দিন শামছু মনে করেন, একজন চেয়ারম্যানের সফলতা শুধু নির্বাচনে জয়লাভের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং জনগণের আস্থা অর্জন, মানুষের বিপদে পাশে থাকা এবং এলাকার দীর্ঘমেয়াদি উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার মধ্যেই প্রকৃত সফলতা নিহিত।দীর্ঘদিনের রাজনৈতিক পথচলার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি পাথারিয়া ইউনিয়নের মানুষের জন্য কাজ করতে চান। এ জন্য তিনি বিএনপির দলীয় সমর্থন প্রত্যাশা করছেন এবং দলীয় নেতাকর্মীসহ ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন। আসন্ন নির্বাচনকে ঘিরে এখন দেখার বিষয়, শামসুদ্দিন শামছুর এই প্রার্থিতার ঘোষণা ও গ্রামভিত্তিক উন্নয়নের অঙ্গীকার ভোটারদের মধ্যে কতটা সাড়া ফেলে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
পাথারিয়ার প্রতিটি গ্রামকে সমান চোখে দেখার অঙ্গীকার শামসুদ্দিন শামছুর
0:00 0:00
1.0x