জনতার অনলাইন প্রেস ক্লাব
শিক্ষাঙ্গন

শিক্ষাঙ্গন

লৌহজংয়ে সিদ্দিকিয়া মাদ্রাসার ১০ শিক্ষার্থী হলেন কোরআনের হাফেজ পাগড়ি প্রদান

 লৌহজংয়ে সিদ্দিকিয়া মাদ্রাসার ১০ শিক্ষার্থী হলেন কোরআনের হাফেজ পাগড়ি প্রদান

পবিত্র কোরআনুল কারিম হিফজ সম্পন্ন করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছেন মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নের সিদ্দিকিয়া মাদ্রাসার ১০ শিক্ষার্থী। তাদের এ সাফল্য উদ্‌যাপনে আনুষ্ঠানিকভাবে পাগড়ি প্রদান করা হয়েছে।শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক ধর্মীয় মাহফিলে শিক্ষার্থীদের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাগড়ি পরিয়ে দেন হযরত মাওলানা আব্দুস সালাম। তিনি ফরিদাবাদ মাদ্রাসার মুফতি ও মুহাদ্দিস এবং সিদ্দিকিয়া মাদ্রাসার মুরুব্বি।অনুষ্ঠানে প্রধান অতিথি নবীন হাফেজদের অভিনন্দন জানিয়ে কোরআনের শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে ধারণ করার আহ্বান জানান।

মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি আরশাফুল হক বলেন, প্রতিষ্ঠানের ১০ শিক্ষার্থী পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করায় আমরা গর্বিত ও আনন্দিত। এ অর্জনের পেছনে শিক্ষকদের নিরলস পরিশ্রম,শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের ত্যাগ ও সহযোগিতা রয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার্থীরা আজ হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জন করেছে।তিনি আরও বলেন,এ সাফল্যের ধারাবাহিকতা ভবিষ্যতেও ধরে রাখতে মাদ্রাসা কর্তৃপক্ষ কাজ করে যাবে।পাশাপাশি প্রতিষ্ঠানের কমিটি, জমিদাতা ও সার্বিক সহযোগিতায় পাশে থাকা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।এক শিক্ষার্থীর অভিভাবক বলেন,আশপাশে অনেক মাদ্রাসা থাকলেও সিদ্দিকিয়া মাদ্রাসার শিক্ষার পরিবেশ ও সুযোগ-সুবিধা সন্তোষজনক। বড় হুজুরসহ সব শিক্ষক শিক্ষার্থীদের প্রতি আন্তরিক ও যত্নশীল। শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান ও পরিচর্যায় শিক্ষার্থীরা হিফজ সম্পন্ন করে এ গৌরব অর্জন করেছে।

পাগড়ি গ্রহণকারী ১০ শিক্ষার্থী হলেন-হাফেজ মো:নেসার আহমাদ,হাফেজ মো:আব্দুর রহমান,হাফেজ মো:ইয়াসিন,হাফেজ মো:নাঈম শেখ,হাফেজ মো:ইফতেখার মাহমুদ,হাফেজ মো:ফাহিম শেখ,হাফেজ মো:সাওবান মল্লিক,হাফেজ মো: সিয়াম হাসান, হাফেজ মো:আব্দুল্লাহ আল মামুন ও হাফেজ মো:মাহিম সরকার।

অনুষ্ঠানে শিক্ষার্থী,অভিভাবক,মাদ্রাসার শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।নবীন হাফেজদের এ অর্জনে মাদ্রাসা প্রাঙ্গণে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


লৌহজংয়ে সিদ্দিকিয়া মাদ্রাসার ১০ শিক্ষার্থী হলেন কোরআনের হাফেজ পাগড়ি প্রদান

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image
পবিত্র কোরআনুল কারিম হিফজ সম্পন্ন করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছেন মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নের সিদ্দিকিয়া মাদ্রাসার ১০ শিক্ষার্থী। তাদের এ সাফল্য উদ্‌যাপনে আনুষ্ঠানিকভাবে পাগড়ি প্রদান করা হয়েছে।শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক ধর্মীয় মাহফিলে শিক্ষার্থীদের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাগড়ি পরিয়ে দেন হযরত মাওলানা আব্দুস সালাম। তিনি ফরিদাবাদ মাদ্রাসার মুফতি ও মুহাদ্দিস এবং সিদ্দিকিয়া মাদ্রাসার মুরুব্বি।অনুষ্ঠানে প্রধান অতিথি নবীন হাফেজদের অভিনন্দন জানিয়ে কোরআনের শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে ধারণ করার আহ্বান জানান।মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি আরশাফুল হক বলেন, প্রতিষ্ঠানের ১০ শিক্ষার্থী পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করায় আমরা গর্বিত ও আনন্দিত। এ অর্জনের পেছনে শিক্ষকদের নিরলস পরিশ্রম,শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের ত্যাগ ও সহযোগিতা রয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার্থীরা আজ হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জন করেছে।তিনি আরও বলেন,এ সাফল্যের ধারাবাহিকতা ভবিষ্যতেও ধরে রাখতে মাদ্রাসা কর্তৃপক্ষ কাজ করে যাবে।পাশাপাশি প্রতিষ্ঠানের কমিটি, জমিদাতা ও সার্বিক সহযোগিতায় পাশে থাকা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।এক শিক্ষার্থীর অভিভাবক বলেন,আশপাশে অনেক মাদ্রাসা থাকলেও সিদ্দিকিয়া মাদ্রাসার শিক্ষার পরিবেশ ও সুযোগ-সুবিধা সন্তোষজনক। বড় হুজুরসহ সব শিক্ষক শিক্ষার্থীদের প্রতি আন্তরিক ও যত্নশীল। শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান ও পরিচর্যায় শিক্ষার্থীরা হিফজ সম্পন্ন করে এ গৌরব অর্জন করেছে।পাগড়ি গ্রহণকারী ১০ শিক্ষার্থী হলেন-হাফেজ মো:নেসার আহমাদ,হাফেজ মো:আব্দুর রহমান,হাফেজ মো:ইয়াসিন,হাফেজ মো:নাঈম শেখ,হাফেজ মো:ইফতেখার মাহমুদ,হাফেজ মো:ফাহিম শেখ,হাফেজ মো:সাওবান মল্লিক,হাফেজ মো: সিয়াম হাসান, হাফেজ মো:আব্দুল্লাহ আল মামুন ও হাফেজ মো:মাহিম সরকার।অনুষ্ঠানে শিক্ষার্থী,অভিভাবক,মাদ্রাসার শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।নবীন হাফেজদের এ অর্জনে মাদ্রাসা প্রাঙ্গণে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
লৌহজংয়ে সিদ্দিকিয়া মাদ্রাসার ১০ শিক্ষার্থী হলেন কোরআনের হাফেজ পাগড়ি প্রদান
0:00 0:00
1.0x